India vs Ireland T20I: করতে হচ্ছে কঠিন কাজ! সিরিজ জিতেও কেন চাপে অধিনায়ক বুমরাহ?

চোট কাটিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন। অধি‌নায়ক হিসাবে সিরিজও জেতালে‌ন জসপ্রীত বুমরাহ। তাঁর নেতৃত্বেই তরুণদের নিয়ে গঠিত ভারতীয় ক্রিকেট দল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে দিল। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে ভারতের। কিন্তু অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে শুরুতেই চাপে বুমরাহ। দ্বিতীয় ম্যাচ শেষে নিজেই জানালেন সেই কথা।

সিনিয়ররা বিশ্রাম থাকায় একঝাঁক তরুণ তুর্কিকে নিয়ে আয়ারল্যান্ড সফরে এসেছেন জসপ্রীত বুমরাহ। সুয়োগটা ভালোই কাজে লাগাচ্ছেন রিঙ্কু সিং, ঋতুরাজ গাইকোয়াডরা। সিরিজ জয়ের পর ভারতীয় তরুণ ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেন বুমরাহ।

জসপ্রীত বুমরাহ

তাঁর কথায়, 'দলের তরুণ ক্রিকেটাররা সকলেই আত্মবিশ্বাসী। নেটে নিজেদের ১০০ শতাংশ দিয়ে অনুশীলন করে। সকলেই ম্যাচে নামার জন্য প্রস্তুত। ক্যাপ্টেন হিসেবে আর কী চাই! দেশের হয়ে খেলার এই স্বপ্ন আমাদের প্রত্যেকের আছে। অধিনায়ক হিসেবে একাদশ বেছে নেওয়াটা খুবই কঠিন কাজ।'

অধিনায়কত্ব দেওয়া নিয়ে অবশ্য কোনও চাপ নেই বলেই জানিয়েছেন বুমরাহ। তাঁর কথায়, 'প্রত্যাশা থাকবেই। সেই চাপ বয়ে বেড়াতে চাই না। যদি শিখতে হয়, সাফল্য পেতে গেলে এই সমস্ত কিছু এক পাশে রেখে খেলায় ১০০ শতাংশ ফোকাস করতে হবে।'


মাঠে শুধু দলকে সফলভাবে নেতৃত্ব দেওয়াই নয়, একইসঙ্গে সবসময় ক্রিকেটারদের পাশে থাকছেন বুমরাহ। দ্বিতীয় ম্যাচে সেরা ক্রিকেটার হয়েছেন রিঙ্কু সিং।খেলা শেষে সঞ্চালক রিঙ্কুকে ইংরেজিতে প্রশ্ন করলে তাঁর হয়ে জবাব দিয়ে দেন অধিনায়ক বুমরা।

কেকেআর তারকা হিন্দিতেই জানান, অনেক লড়াই করে তিনি উঠে এসেছেন। বহুদিনের স্বপ্ন ছিল দেশের হয়ে খেলতে নামা। তার মধ্যে নিজের দ্বিতীয় ম্যাচেই সেরার পুরস্কার। এটি বিশেষ পাওনা। আইপিএলের অভিজ্ঞতা যে কাজে দিয়েছে সেটিও বলেছেন আলিগড়ের এই ক্রিকেটার। তাঁর কথাগুলো ইংরেজীতে অনুবাদ করে দেন বুমরাহ।

দ্বিতীয় টি-টোয়েন্টি কিন্তু ভালো খেললেন রিঙ্কু সিংহ। ২১ বলে তাঁর সংগ্রহ ৩৮ রান। যোগ্য সঙ্গত দিলেন রুতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন। তবে সুযোগ কাজে লাগাতে পারলেন না তিলক বর্মা। মাত্র এক রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ভারতের ইনিংস শেষ হয় ১৮৫ রানে।

রিঙ্কু

ভারতের দেওয়া ১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকলেও শেষ পর্যন্ত ডকরেলের (২৩) লড়াইয়ে ১৫২ রান তুলেছিল আইরিশরা। একটি মেডেন ওভার সহ ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ টি উইকেট নেন অধিনায়ক বুমরাহ। তবে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে যেন রিঙ্কু।

আয়ারল্যান্ডে সিরিজ জয়ের হ্যাটট্রিকও পূর্ণ করল ভারত। এর আগে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। বুধবার সিরিজের শেষ তথা তৃতীয় ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+