India vs Ireland: ‘নেতৃ্ত্বের কাজ সহজ করে দিয়েছে’, সিরিজ শেষে কাদের বিরাট সার্টিফিকেট দিলেন বুমরাহ?

বুমরাহ ইজ ব্যাক! চোট কাটিয়ে দীর্ঘদিন পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করলেন, একঝাঁক তরুণ তুর্কিদের নিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজও জেতালেন। সেই সঙ্গে বাড়তি পাওনা সিরিজ সেরার পুরস্কার। এশি্য়া কাপের আগে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিলেন জসপ্রীত বুমরাহ।

আইরিশদের বিরুদ্ধে সিরিজে নজরে ছিলেন একজনই তিনি বুমরাহ, চোট কাটিয়ে দলে ফেরা তারকা পেসারের দিকেই নজর ছিল নির্বাচক থেকে টিম ম্যানেজমেন্টের। প্রত্যাবর্তনের প্রথম পরীক্ষায় ফুল মার্কস নিয়েই পাস করে গেলেন বুমরাহ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ যদি প্রি টেস্ট হয়, তবে টেস্ট পরীক্ষা অবশ্যই এশিয়া কাপ।

জসপ্রীত বুমরাহ

এই সিরিজে বুমরাহ শুধু প্রত্যাবর্তনই করলেন না, অধিনায়কত্বের গুরু দায়িত্বও পালন করলেন। সিরিজ জিতে দলের তরুণ ক্রিউকেটারদের কৃতিত্ব দিলেন বুমরাহ।তাঁর কথায়, 'ক্রিকেটের মধ্যে ফিরতে পেরে খুব ভালো লাগছে এটা খুব হতাশা জনক হয় যখন কেউ খেলার জন্য অপেক্ষা করে কিন্তু খেলার সুযোগ হয় না।'

একইসঙ্গে বুমরাহ উল্লেখ করেন, 'আমি অত্যন্ত গর্বিত এই দলকে নেতৃত্ব দিয়ে। প্রত্যেক ক্রিকেটারই প্রাণশক্তিতে ভরপুর। তরুণরাও খুবই আগ্রহের এবং উত্সাহের সঙ্গে এই সিরিজ় খেলেছে।'

নেতৃত্ব নিয়ে বুমরাহ বলেন, 'অধিনায়কত্ব করে বেশ মজাই পেলাম। দেশকে নেতৃত্ব দেওয়াটা তো সবসময়ই গর্বের, সৌভাগ্যের। দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ কী আর কেউ হাতছাড়া করে। ক্রিকেটার হিসাবে আমি কোনও দায়িত্ব পেলে সেটাকে উপভোগই করি।'


ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য বন্ধ হয়ে গিয়েছে এবং ভারত ২-০ ফলে সিরিজ জিতে নিয়েছে। তবে দুর্ভাগ্যবশত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে একট বলও গড়ায়নি। বৃষ্টির জন্য ম্যাচ সম্পূর্ণ ভেস্তে যায়। পরিবেশের এমন খামখেয়ালিপনায় ম্যাচ ভেস্তে যাওয়ায় টিম ইন্ডিয়ার সকলেই যে খানিকটা হতাশ, সেকথাও জানাতে ভোলেননি বুমরা। তাঁর কথায়, 'এমনভাবে ম্যাচ ভেস্তে যাওয়াটা খুবই হতাশাজনক ও বিরক্তিকর। এমনটা হবে, আমরা ভাবিনি। আকাশ তো পরিস্কারই ছিল।'

ডাকঅয়ার্থ-লুইস নিয়মে মাত্র দুই রানের প্রথম ম্যাচ জিতেছিল মেন ইন ব্লু। তবে দ্বিতীয় ম্যাচে ভরপুর ক্রিকেট উপভোগ করেছিলেন দর্শকরা। জীবনের প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে ব্যাট করতে নেমেই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন রিঙ্কু সিং। সিরিজ সেরার পুরস্কারও পেলেন বুমরাহ।

জসপ্রীত বুমরাহ

অন্যদিকে,আয়ারল্যান্ডে গিয়ে ম্যাচ খেলার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন আইরিশ অধিনায়ক। ইতিমধ্যেই ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছেন আয়ারল্যান্ড। এবার সেই দিকেই ফোকাস রাখতে চাইছেন পল স্টার্লিংবলেন, "আমরা কিছু কিছু সময় বেশ ভালো ক্রিকেট খেলেছি। প্রচুর ইতিবাচক দিক রয়েছে আমাদের খেলায়। এবার আমাদের সেই ইতিবাচক জিনিসগুলোকে পরিণতি দিতে হবে। আশা করছি (এই সিরিজ থেকে) আমরা কিছু শিখবো।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+