India vs Ireland 3rd T20I: লক্ষ্য হোয়াইটওয়াশ, শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন বঙ্গ অলরাউন্ডার

সিরিজ জয় ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বুধবার হোয়াটই ওয়াশের লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে ‌নামছে ভারত। নি্য়ম রক্ষার এই ম্যাচে বেশ কিছু পরীক্ষা নীরীক্ষা সেরে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচে সুয়োগ দেওয়া হতে পারে রিজার্ভ বেঞ্চে থাকা কয়েকজন ক্রিকেটারকে।

ডাবলিনের মালাহাইডে বৃষ্টিবিঘ্নিত প্রথম টি ২০ আন্তর্জাতিকে ভারত ডিএলএস মেথডে আইরিশদের হারায় ২ রানে।দ্বিতীয় ম্যাচে সহজেই জয় পেয়ে সিরিজ পকেটে পুরো ফেলেছে টিম ইন্ডিয়া। ১১ মাস পর গতকালই দেশের হয়ে খেলতে নেমেছেন বুমরাহ। দেশের ১১তম অধিনায়ক হিসেবে।সিরিজ জতেনারো পর এবার তাঁর লক্ষ্য হোয়াইট ওয়াশ করে অধিনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা।

india

এই ম্যাচে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভবনা রয়েছে। রিজার্ভ বেঞ্চের শক্তিকে পরখ করে নেওয়াই এই ম্যাচের মূল লক্ষ্য। জিতেশ শর্মা, শাহবাজ আহমেদ এবং আভেশ খানকে এই ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে। এই ম্যাচে ভারতীয় দলে অভিষেক হতে পারে জিতেশের। দীর্ঘদিন পর আবার টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যেতে পারে বাংলার তারকা অল অল রাউন্ডারেক।

দ্বিতীয় টি-টোয়েন্টি কিন্তু ভালো খেললেন রিঙ্কু সিংহ। ২১ বলে তাঁর সংগ্রহ ৩৮ রান। যোগ্য সঙ্গত দিলেন রুতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন। তবে সুযোগ কাজে লাগাতে পারলেন না তিলক বর্মা। মাত্র এক রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ভারতের ইনিংস শেষ হয় ১৮৫ রানে।

ভারতের দেওয়া ১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকলেও শেষ পর্যন্ত ডকরেলের (২৩) লড়াইয়ে ১৫২ রান তুলেছিল আইরিশরা। একটি মেডেন ওভার সহ ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ টি উইকেট নেন অধিনায়ক বুমরা। তবে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে যেন রিঙ্কু।

আয়ারল্যান্ড দলেও রদবদলের সম্ভাবনা নেই বললেই চলে। বুমরাহদের বিরুদ্ধে মরণকামড় দিতে তৈরি আইরিশরা। স্বস্তির খবর কাল ডাবলিনে রৌদ্রোজ্জ্বল থাকবে। উইকেট থেকে পেসাররা সাহায্য আদায় করে নিতে পারবেন। তাপমাত্রা ২০ ডিগ্রির আশে পাশে থাকবে, ফলে জমজমাট দ্বৈরথ হওয়ার সম্ভাবনা থাকছে।

ভারত

ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সঞ্জু স্যামসন(উইকেটকিপার) অথবা জিতেশ শর্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর অথবা শাহবাজ আহমেদ, অর্শদীপ সিং অথবা আভেশ খান, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), প্রসিদ্ধ কৃষ্ণ।

আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ- অ্যান্ডি বালবির্নি, পল স্টার্লিং (অধিনায়ক), লরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, মার্ক অ্যাডের, ব্যারি ম্যাককার্থি, ক্রেগ ইয়ং, জশ লিটল, বেন হোয়াইট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+