তৃতীয় টেস্টে টসে হার ভারতের, বিরাটের দলে একাধিক পরিবর্তন

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের।

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে গুরুত্বপূর্ণ টেস্টে সিরিজে ব্যবধান কামানোর লক্ষ্যে মাঠে নামছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

তৃতীয় টেস্টে টসে হার ভারতের, বিরাটের দলে একাধিক পরিবর্তন

যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে হেরে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ড অধিনায়ক জো রুটের।

লর্ডসে যে ভারতীয় দল খেলেছিল তার থেকে এই বারের দলে তিনটি পরিবর্তন এসেছে। ক্রমাগত ব্যর্থ হওয়া মুরলী বিজয়ের পরিবর্তে প্রথম একাদশে ফের ফিরে এসেছেন শিখর ধবন এবং গত ম্যাচে দলে সুযোগ পাওয়া কুলদীপ যাদবের পরিবর্তে দলে এসেছেন জসপ্রীত বুমরা। লাগাতার ব্যর্থ দীনেশ কার্তিকের পরিবর্তে জাতীয় দলে টেস্ট অভিষেক হচ্ছে ঋষভ পন্থের।

অন্য দিকে, উইনিং কম্বিনেশন ভেঙেছে ইংল্যান্ড। ভারতের মতো দলে তিনটি পরিববর্তন না করলেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে ইংল্যান্ড। পর পর দুই টেস্টে নজরকাড়া পারফর্ম করা স্যাম কুরানের পরিবর্তে এই টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশে এসেছেন বেন স্টোকস। দলে রয়েছেন গত ম্যাচে অভিষেক হওয়া তরুণ ইংলিশ ক্রিকেটার ওলি পোপও। স্যাম কুরানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যে বেশ কঠিন ছিল, তা অবশ্য টসের পর মেনে নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তবে দলের স্বার্থেই যে তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাও জানান রুট।

এক ঝলকে দেখে নিন দুই দলের প্রথম একাদশ:

ভারত: শিখর ধবন, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, ইশান্ত শর্মা

ইংল্যান্ড: অ্যালেস্টার কুক, কিটন জেনিংস, জো রুট, ওলি পোপ, জনি বেয়াস্ট্রো, জস বাটলার, ক্রিস ওকস, বেন স্টোকস, আদিল রসিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+