অসুস্থ আম্মা, চেন্নাইয়ে পঞ্চম টেস্ট সরতে পারে অন্য কোনও মাঠে?
ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট হওয়ার কথা রয়েছে চেন্নাইয়ে। তবে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী জে জয়ললিতার যা স্বাস্থ্যের অবস্থা তাতে সম্ভবত চেন্নাই টেস্ট অন্য কোনও স্থানে সরতে পারে।
চেন্নাই, ৫ ডিসেম্বর : ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট হওয়ার কথা রয়েছে চেন্নাইয়ে। তবে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী জে জয়ললিতার যা স্বাস্থ্যের অবস্থা তাতে সম্ভবত চেন্নাই টেস্ট অন্য কোনও স্থানে সরতে পারে। রবিবার ফের হৃদরোগে আক্রান্ত হয়ে আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এআইএডিএমকে নেত্রী।
জে জয়ললিতার জীবনী একনজরে
টিভি রিপোর্টে জয়ললিতা প্রয়াত, হাসপাতাল বুলেটিনে 'সঙ্কটজনক' আম্মা
আগেই ঠিক রয়েছে, আগামী ১৬-২০ ডিসেম্বর পর্যন্ত চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এই ম্যাচ খেলা হবে ভারত-ইংল্যান্ডের মধ্যে। যদি এর মধ্যে জয়ার স্বাস্থ্যের উন্নতি না হয়, তাহলে ম্যাচ অন্য কোথাও সরানো হবে এমনটাই সূত্রের খবর।

যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে এখনও এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। আপাতত সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। চতুর্থ টেস্ট হওয়ার কথা মুম্বইয়ে। আগামী বৃহস্পতিবার থেকে সেখানে ম্যাচ শুরুর কথা। এরপরে শেষ টেস্ট রয়েছে চেন্নাইয়ে।
এদিকে চোটের কারণে তৃতীয় টেস্টে ছিটকে যাওয়ার পর চতুর্থ টেস্টেও দলে ফিরতে পারেননি বাংলার ঋদ্ধিমান সাহা। চোট এখনও সারেনি তাঁর। ফলে আপাতত পার্থিব প্যাটেলই ভারতীয় টেস্ট দলে সুযোগ পাবেন বলে জানা গিয়েছে। তবে ওপেনার কেএল রাহুল সুস্থ হয়ে ওঠায় তিনি ওপেনিংয়ে নামবেন। মিডল অর্ডারে নেমে আসবেন পার্থিব প্যাটেল। চতুর্থ টেস্টে দলে থাকবেন না করুণ নায়ার।












Click it and Unblock the Notifications