শেষ লগ্নে পরপর উইকেট হারিয়ে চেন্নাই টেস্টও হারল ইংল্যান্ড, ৪-০ ব্যবধানে সিরিজ ভারতের

শেষদিন ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে ৯০ ওভার টিঁকে থেকে ম্যাচ ড্র করতে হতো। তবে সেখানেও বাধা হয়ে দাঁড়ালেন ভারতীয় বোলাররা। রবীন্দ্র জাদেজা একাই দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট তুলে নেন।

চেন্নাই, ২০ ডিসেম্বর : গোটা একটা দিনও ব্যাট করতে পারল না ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪৭৭ রানের বিশাল টার্গেট খাড়া করেছিলেন অ্যালিস্টেয়ার কুকরা। তিনি নিজে রান না পেলেও জো রুট (৮৮ রান), মঈন আলি (১৪৬ রান), লিয়াম ডওসন (৬৬ রান) ও আদিল রশিদের (৬০ রান) দৌলতে বোর্ডে বড় রান তোলে ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে প্রথমে লোকেশ রাহুলের অনবদ্য ১৯৯ রানের পরে মহাকাব্যিক ৩০৩ রানে অপরাজিত ইনিংস খেলে দলকে ৭৫৯ রানে পাহাড়ে পৌঁছে দেন করুণ নায়ার। সবমিলিয়ে ভারত ২৮২ রানে লিড নিয়ে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়।

শেষ লগ্নে পরপর উইকেট হারিয়ে চেন্নাই টেস্টও হারল ইংল্যান্ড, ৪-০ ব্যবধানে সিরিজ ভারতের

এরপরে চতুর্থ দিনের শেষ লগ্নে ব্যাট করতে নেমে অ্যালিস্টেয়ার কুক ও কিটন জেনিংস উইকেট হারাননি। ফলে শেষদিন ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে ৯০ ওভার টিঁকে থেকে ম্যাচ ড্র করতে হতো। তবে সেখানেও বাধা হয়ে দাঁড়ালেন ভারতীয় বোলাররা। রবীন্দ্র জাদেজা একাই দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন।

১৯২ রানের মাথায় ইংল্যান্ডের পঞ্চম উইকেটের পতন হয়। ৪৪ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মঈন আলি। এরপরে মাত্র ১৫ রানের মধ্যে বাকী সবকটি উইকেট হারিয়ে ২০৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড ইনিংস। ফলে এই টেস্ট ইনিংস ও ৭৫ রানে হারতে হল কুকদের।

এদিন দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে কুক (৪৯ রান), কিটন জেনিংস (৫৪ রান), মঈন আলি (৪৪ রান) ও কিছুটা বেন স্টোকস (২৩ রান) ছাড়া আর কেউই দুই অঙ্কের স্কোরে পৌঁছতে পারেননি।

ফলে সবমিলিয়ে পাঁচ টেস্টের সিরিজের একটি ম্যাচ ড্র হলেও বাকী সবকটিতে জিতে সিরিজ ৪-০ ব্যবধানে শেষ করল বিরাট কোহলির ভারত। এদিন ম্যাচের সেরা হয়েছেন ত্রিশতরানকারী করুণ নায়ার। আর সিরিজের সেরা হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+