ভারত-ইংল্যান্ড টেস্ট ২০২১: অশ্বিনের কীর্তি গড়ার দিনে ফলো অনের আশঙ্কায় রুটরা

ভারত-ইংল্যান্ড টেস্ট ২০২১: অশ্বিনের কীর্তি গড়ার দিনে ফলো অনের আশঙ্কায় রুটরা

চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে ফলো অনের আশঙ্কা ইংল্যান্ডের সামনে। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও চার উইকেট হারিয়েছে ইংল্যান্ড। বিপজ্জনক হয়ে উঠে এখনও অবধি চার উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ভারতের ৩২৯ রানের জবাবে চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১০৬।

ভারত-ইংল্যান্ড টেস্ট ২০২১: অশ্বিনের কীর্তি গড়ার দিনে ফলো অনের আশঙ্কায় রুটরা

লাঞ্চের আগে চার উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনেও প্রথমে বেন স্টোকসের উইকেট হারায় ইংল্যান্ড। ১৮ রানে বেন স্টোকস প্যাভিলিয়নে ফেরেন অশ্বিনের বলে বোল্ড হয়ে। ইংল্যান্ডের পঞ্চম উইকেট পড়ে ৫২ রানে। এরপর দেশের মাটিতে টেস্টে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ।

২২ রানে অলি পোপ কট বিহাইন্ড হতেই ৮৭ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড। ৬ রান করে মঈন আলি এই টেস্টে অভিষেক হওয়া অক্ষর প্যাটেলের দ্বিতীয় শিকার হন। দুরন্ত ক্যাচ ধরেন অজিঙ্ক রাহানে। চা বিরতির ঠিক আগে ১ রানে অলি স্টোনকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেটটি তুলে নেন অশ্বিন।

এটি অশ্বিনের ৩৯০তম টেস্ট উইকেট। এখনও অবধি ৩৬ রানে চার উইকেট নিয়েছেন অশ্বিন। সুনীল গাভাসকর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভারত ইংল্যান্ডকে ফলো অন করাতে যদি নাও পারে তাও জিততে অসুবিধা হবে না। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২০০ তুলতেও পারবে না বলে মনে করেন সানি।

ঘরের মাঠে চেনা পরিবেশে অশ্বিনকে সামলানো খুব কঠিন হয়ে গিয়েছে ইংল্যান্ডের পক্ষে। বেন স্টোকসে ফিরিয়ে এক নয়া কীর্তিও গড়েছেন তিনি। দেশের মাটিতে ৪৫টি টেস্টে এটি তাঁর ২৬৬তম টেস্ট উইকেট। দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার নিরিখে অশ্বিনের সামনে অনিল কুম্বলে। ৬৩ ম্যাচে দেশের মাটিতে ৩৫০ উইকেট রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। অশ্বিন টপকে গেলেন হরভজন সিংকে। ৫৫ টেস্টে ২৬৫টি টেস্ট উইকেট রয়েছে হরভজন সিংয়ের ঝুলিতে। দেশের মাটিতে কপিল দেবের উইকেট সংখ্যা ৬৫টি টেস্টে ২১৯টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+