চিপকে দ্বিতীয় টেস্টে মাঠে বসে খেলা দেখতে মানতে হবেই এই নিয়মগুলি

চিপকে দ্বিতীয় টেস্টে মাঠে বসে খেলা দেখতে মানতে হবেই এই নিয়মগুলি

চেন্নাইয়ের চিপকেই ভারত-ইংল্যান্ড (India Vs England) দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে। গ্যালারিতে ৫০ শতাংশ দর্শককে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে। তবে তাঁদের কী কী নিয়ম মানতেই হবে তা জানিয়ে দিয়েছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (TNCA)।

চিপকে দ্বিতীয় টেস্টে মাঠে বসে খেলা দেখতে মানতে হবেই এই নিয়মগুলি

সিরিজে দ্বিতীয় টেস্ট খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে দীর্ঘ সময় বাদে মাঠে বসে টেস্ট দেখার সুযোগ দর্শকরা হাতছাড়া করতে চাইছে না। গতকাল সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। চাহিদা দেখে হাসি ফুটেছে টিএনসিএ কর্তাদের মুখে। আরও একটি উল্লেখযোগ্য ঘটনাও ঘটতে চলেছে। এই স্টেডিয়ামের বিতর্কিত আই, জে ও কে স্ট্যান্ড তিনটি ২০১২ সালের পর এবারই প্রথম খুলে দেওয়া হবে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে।

মাঠে বসে খে্লা দেখতে দর্শকদের জন্য বেশ কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে। প্রত্যেকের মাস্ক পরা, সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কোভিড সুরক্ষাবিধি অমান্য করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন টিএনসিএ সচিব রামস্বামী। তিনি জানিয়েছেন, প্রতিটি গেটেই স্যানিটাইজার থাকবে। যাঁরা প্রবেশ করবেন সকলের দেহের তাপমাত্রাও পরীক্ষা করা হবে। জ্বর, কাশির মতো করোনা উপসর্গ থাকলে কাউকে মাঠে ঢুকতে দেওয়া হবে না। মাস্ক দিয়ে নাক ও মুখ ঢেকে রাখতে হবে। দু-জনের বসার মাঝের চেয়ারটি ফাঁকা রাখার পরিকল্পনা করা হয়েছে। সিডনি টেস্ট চলাকালীন মহম্মদ সিরাজ ও জশপ্রীত বুমরাহকে উদ্দেশ করে দর্শকরা বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ জানানো হয়েছিল ভারতীয় দলের তরফে। ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনার তদন্ত শুরু করে। এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারেও সতর্ক রয়েছে টিএনসিএ। কোনও ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এ ছা়ড়া আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে দর্শকদের যেসব নিয়মকানুন মেনে চলতে হয় সেই সবই মেনে চলতে হবে।

মাঠে ফের দর্শক প্রবেশের অনুমতিকে স্বাগত জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তিনি বলেন, এই খবর দর্শকদের জন্যও যেমন ভালো, তেমন আমাদেরও ভালো লাগছে। মাঠে দর্শকদের উপস্থিতি ক্রিকেটারদের পারফরম্যান্সেও যে প্রভাব ফেলে তা বিরাটের কথায় উঠে এসেছে। এ বিষয়ে সহমত পোষণ করেছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)-ও। তাঁর কথায়, করোনা পরিস্থিতিতে ক্রিকেট বন্ধ ছিল। ক্রিকেট ফিরতেই মানুষ টিভিতে তা দেখছেন। দর্শকদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কও অসাধারণ। দর্শকরা ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের না চিনলেও তাঁদের জন্য গলা ফাটান, সাফল্য কামনা করেন, চান প্রিয় ক্রিকেটার সফল হোক, দেশ জিতুক। তাই এতদিন বাদে দর্শকরা মাঠে বসে খেলা দেখতে পারবেন সেটা নিঃসন্দেহে সকলের জন্যই অত্যন্ত খুশির খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+