স্পিনেই ধরাশায়ী ইংল্যান্ড, চেন্নাইয়ে জিতে সিরিজ ১-১ করলেন বিরাটরা, অক্ষরের ৫ উইকেট

সিরিজে পিছিয়ে পড়ে আবারও দুরন্ত কামব্যাক। চেন্নাই টেস্টের চতুর্থ দিনেই স্মরণীয় জয় ছিনিয়ে নিল ভারত। দ্বিতীয় টেস্ট ৩১৭ রানে জিতে সিরিজ ১-১ করে ফেলল বিরাট কোহলির দল। রবিচন্দ্রন অশ্বিনের পর বল হাতে জ্বলে উঠলেন অক্ষর প্যাটেলও। নবম ভারতীয় হিসেবে অভিষেক টেস্টেই ইনিংসে অক্ষর নিলেন পাঁচ উইকেট।

স্পিন-জুজুতে কাঁপছে ইংল্যান্ড

এদিন প্রথম উইকেটটি তুলে নিয়েছেন স্বপ্নের ফর্মে থাকা রবিচন্দ্রন অশ্বিন। দিনের সপ্তম ওভারের প্রথম বলেই তিনি ফেরান ড্যান লরেন্সকে। এর আগে ছটি ওভার করেন মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল। দুজনেই তিন ওভার করে করার পর অশ্বিনকে আক্রমণে আনেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর দিনের প্রথম বলেই তিনি উইকেট তুলে নেন। অশ্বিনের ঘূর্ণিতে ঠকে স্টাম্প আউট হন লরেন্স। কঠিন পিচেও এক্ষেত্রে উইকেটের পিছনে অনবদ্য ছিলেন ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ। লরেন্স আউট হন ২৬ রান করে। গতকাল দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ৫৩।

আজ প্রথম ঘণ্টার শেষে জলপানের বিরতিতে স্কোর ছিল ৪ উইকেটে ৮৮। এর কিছুক্ষণের মধ্যেই ইংল্যান্ডের পঞ্চম উইকেটটিও তুলে নেন অশ্বিন। স্লিপে বিরাটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্টোকস। আট রানে আউট হন তিনি। এরপর অক্ষর প্যাটেলের বলে সুইপ মারতে গিয়ে ইশান্ত শর্মার হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন অলি পোপ। তিনি ১২ রানে আউট হতেই ১১০ রানের মধ্যে ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড। কুলদীপ যাদবের বলে জো রুটের ক্যাচ ফেলেন মহম্মদ সিরাজ। তবে এরপরেই বেন ফোকসকে প্যাভিলিয়নে ফেরান কুলদীপ। লাঞ্চে ইংল্যান্ডের স্কোর ছিল ৭ উইকেটে ১১৬।

লাঞ্চের পরই অক্ষর প্যাটেলের চতুর্থ শিকার হন জো রুট। স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ৩৩ রান করে। এরপর লেগ বিফোর হন অলি স্টোন। রিভিউ নিয়েও লাভ হয়নি। তিনি অক্ষরের পঞ্চম শিকার। শেষে মঈন আলি কুলদীপের বলে স্টাম্প আউট হতেই সিরিজে সমতা ফেরায় ভারত। প্রথম ইনিংসে ১৩৪-এর পর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৬৪ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+