কার সঙ্গে ব্যাটিং উপভোগ করছেন তা খোলসা করলেন পূজারা

কার সঙ্গে ব্যাটিং উপভোগ করছেন তা খোলসা করলেন পূজারা

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭৩ রানের মধ্যে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের উইকেট হারায় ভারত। ৫০৫ রানে যখন দল পিছিয়ে তখন ক্রিজে চেতেশ্বর পূজারার সঙ্গী হন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। কথায় আছে, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। যেন এই তত্ত্বেই বিশ্বাসী পন্থ। অপরদিকে যখন পূজারার মতো শক্ত ডিফেন্স রয়েছে তখন চিন্তা কীসের?

কার সঙ্গে ব্যাটিং উপভোগ করছেন তা খোলসা করলেন পূজারা

বোলারদের ছন্দ নষ্ট করতে যে ধরনের ব্যাটিং দরকার চাপে থাকা দলের, এদিন সেরকম ব্যাটিং গোড়া থেকেই শুরু করেন পন্থ। ভয়ডরহীন ক্রিকেট। বাঁহাতি স্পিনার জ্যাক লিচের বিরুদ্ধেই বেশি মারমুখী ছিলেন তিনি। লিচের ইকনমি এক সময় পৌঁছে গিয়েছিল ৯.৮৬-এ। পন্থের ব্যাটিংয়ের প্রশংসা শোনা গেল পূজারার গলাতেও। পূজারা-পন্থ আর শেষে অশ্বিন-সুন্দর জুটিই ভারতকে লড়াইয়ে রেখেছে।

পন্থের ব্যাটিংয়ের প্রশংসা করে পূজারা আজ ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে বলেন, আমি যখন ধরে খেলছি তখন অপর প্রান্তের ব্যাটসম্যান বিপক্ষ বোলারদের বিরুদ্ধে আক্রমণের পথে হাঁটলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আমাদের দুজনের মধ্যে মাঝেমধ্যে এ নিয়ে কথাও হচ্ছিল। এমন ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন বিপক্ষ বোলারদের সমস্যাও বাড়িয়ে দেয়। ঋষভ আক্রমণাত্মক ব্যাটিং করতেই পছন্দ করেন, বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে।

এদিনও সেটাই হয়েছে। আমাদের মধ্যে যেমন পার্টনারশিপ আজ হয়েছে, ভবিষ্যতেও হবে। পন্থের সঙ্গে ব্যাটিং করতে আমার ভালোই লাগে। আমার যদি কোনও পরামর্শ দেওয়ার প্রয়োজন মনে হয়, তখনই সেটাও দিয়ে থাকি। পন্থকে বলেছি, কোন ধরনের শট খেলতে হবে, কী কী বিষয় এড়িয়ে চলতে হবে। পন্থ যেভাবে খেলেছেন তাতে আমি খুশি। পন্থকে আরও অনেক কিছু শিখতে হবে। কীভাবে দলকে আরও ভালোভাবে চালকের আসনে রাখা যায়, শতরান হাতছাড়া করতে না হয়, এই বিষয়গুলির দিকে একটু নজর দিতে হবে। পন্থ ফর্মে আছেন। আমি নিশ্চিত ভুল থাকে শিক্ষা নিয়ে খামতিগুলি তিনি মিটিয়ে আরও পরিণত হয়ে উঠবেন। উল্লেখ্য, এদিন পঞ্চম উইকেট জুটিতে ১১৯ রান যোগ করেন পূজারা ও পন্থ। তাও এসেছে ১৪৫ বলে। পন্থের হাতে বেধড়ক মার খেয়ে এক সময় লিচ ৬ ওভারে ৫৯ রান খরচ করে বসেছিলেন।

ছটি উইকেটের মধ্যে ভারতের চার ব্যাটসম্যানই আউট হয়েছেন অ্যাটাকিং শট খেলতে গিয়ে। যদিও আক্রমণাত্মক খেলার গেমপ্ল্যান ছিল না বলেই দাবি পূজারার। তিনি বলেন, ভারতে এমনিতেই রান ওঠার গতি ভালো থাকে। আমরা লুজ বল পাচ্ছিলাম। আর পন্থ আক্রমণাত্মক খেলতেই ভালোবাসেন, তাঁর স্বাভাবিক খেলাই খেলেছেন। তাই আলাদা কোনও গেমপ্ল্যান ছিল না। তবে আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। রাহানে যে ক্যাচে আউট হলো, এ ধরনের আউট ভাগ্যের সহায়তা থাকলে অন্যরকম হতে পারত। তবে অশ্বিন-সুন্দর জুটি যেভাবে ব্যাটিং করছে তাতে ভালো আশা করাই যায়। অস্ট্রেলিয়াতেও আমরা ভালো খেলেছি। এখানেও সম্মানজনক রানে পৌঁছাব বলে আশা করছি। বিপক্ষের রণকৌশল নিয়ে ভাবছি না। কালকের দিনটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+