বিরাট ধাক্কা খেয়ে ঢোঁক গিললেন ভন, রুটদের দিলেন সতর্কবাণী

বিরাট ধাক্কা খেয়ে ঢোঁক গিললেন ভন, রুটদের দিলেন সতর্কবাণী

চেন্নাইয়ের চিপকে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে প্রথমেই নিজের অসন্তোষ প্রকাশ করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের। ভনের সমালোচনা পাল্টা দিতে দেরি করেনি ভারতীয় ক্রিকেট মহল। নিজের দেশের অনেকেও ভনের বিরোধিতা করে ইংল্যান্ডকে স্পিন খেলা নিয়ে মানসিকতা বদলানো উচিত বলে মন্তব্য করেন। ভনের মতের বিরোধিতা যাঁরা করেছিলেন তাঁদের যুক্তি ছিল ইংল্যান্ড-সহ সব দেশই নিজেদের শক্তি অনুযায়ী পিচ বানায়। এতে দোষের কিছু নেই। সিম সহায়ক সবুজ পিচ যখন বানানো হয় তখন কেন প্রশ্ন ওঠে না সেই প্রশ্নও তুলেছেন সুনীল গাভাসকর, অক্ষর প্যাটেলরা। গাভাসকর বলেন, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা স্পিনারদের বিরুদ্ধে একেবারেই আত্মবিশ্বাসী ছিলেন না। খেলার ধরন থেকে শট বাছাই, ভুল ছিল সবেতেই। অবশেষে দ্বিতীয় টেস্টে দলের ভরাডুবি দেখে এবার ঢোঁক গিললেন প্রবল সমালোচিত ভন। করলেন সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণীও।

এই ভারত বিপজ্জনক

এই ভারত বিপজ্জনক

ভন মনে করছেন, এই টেস্টের পর সিরিজ অনেকটাই কঠিন হয়ে গেল ইংল্যান্ডের পক্ষে। সিরিজে পিছিয়ে পড়েও বিরাট কোহলির দল যেভাবে কামব্যাক করেছে তাতে সেই কৃতিত্ব একেবারেই খাটো করতে চাননি প্রাক্তন ইংরেজ অধিনায়ক। তিনি বলেন, আমি জানি আমেদাবাদে আগামী সপ্তাহে গোলাপি বলে টেস্ট হবে। তবে ইংল্যান্ডের কাজ অনেকটাই কঠিন হয়ে গেল। পিচ ভালো ছিল না, আম্পায়ারিং নিয়েও অনেক আলোচনা হচ্ছে। তবে সিরিজে পিছিয়ে পড়েও ভারত সত্যিই ভালো ক্রিকেট খেলেছে। অস্ট্রেলিয়া সিরিজেও একইভাবে ভারত কামব্যাক করেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি ইংল্যান্ডের পক্ষে সত্যিই বিপজ্জনক।

সব বিভাগেই এগিয়ে ভারত

সব বিভাগেই এগিয়ে ভারত

চেন্নাই পিচ নিয়ে নিজের অসন্তোষ গোপন না করলেও ভন বলেন, এই উইকেটে খেলার বিষয়ে ভারতীয়রা অনেক বেশি দক্ষতা দেখিয়েছেন। স্পিন সহায়ক পিচে ভালো খেলেন এমন অনেক ক্রিকেটার রয়েছেন ভারতীয় দলে। ভারতীয় স্পিনাররাও ইংল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে। বোলিংয়ে বৈচিত্র্য আনার ক্ষেত্রে তাঁরা ধারাবাহিকতা দেখিয়েছেন। জ্যাক লিচ ভালো বোলিং করলেও একই ধরনের বল করে গিয়েছেন, ব্যাটসম্যানদের চাপে ফেলতেও পারেননি সেই অর্থে। সবমিলিয়ে এই সপ্তাহ ইংল্যান্ডের পক্ষে মোটেই ভালো গেল না।

কাজ কঠিন রুটদের

কাজ কঠিন রুটদের

মাইকেল ভন ইংল্যান্ডের সিরিজ জয় বা ড্র রাখার আশা না ছাড়লেও বলেছেন, কাজটা কঠিন হয়ে গেল। চার টেস্টের সিরিজ ১-১ এই অবস্থায় দুই দল আমেদবাদে পৌঁছাবে। অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্ট ভারতের পক্ষে সুখকর ছিল না। এই সব বিষয় মাথায় রেখে ভন বলেছেন, সিরিজ শুরুর আগে কেউ যদি বলতেন যে ১-১ অবস্থায় গোলাপি টেস্টে মুখোমুখি হবে দুই দল, সেটা আমার পক্ষে বিশ্বাস করা কঠিন হতেই পারতো। চেন্নাইয়ে ইংল্যান্ড ৩ সপ্তাহ ধরে রয়েছে। ফলে নতুন শহরে গিয়ে গোটা দল মানসিকভাবে তরতাজা অনুভব করতে পারে বলেও মনে করেন ভন। যদিও রুটদের সতর্কবাণী শুনিয়ে তিনি বলছেন, ইংল্যান্ডের কাজ কঠিন হয়ে গেল। এমন ছন্দে থাকা ভারতকে থামানো খুব, খুব কঠিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+