অনন্য কীর্তি গড়ার দিনেই ইংল্যান্ডকে চেন্নাই টেস্টে চালকের আসনে রাখার প্রত্যয় রুটের গলায়

অনন্য কীর্তি গড়ার দিনেই ইংল্যান্ডকে চেন্নাই টেস্টে চালকের আসনে রাখার প্রত্যয় রুটের গলায়

স্বপ্নের ফর্মে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট (Joe Root)। ৩০ বছর বয়সি ইংল্য়ান্ড অধিনায়কের টেস্ট অভিষেক হয়েছিল নাগপুরে। বিশাখাপত্তনমে খেলেছেন ৫০তম টেস্ট। আর চেন্নাইয়ে শততম টেস্টে প্রথম দিনের শেষে অপরাজিত রয়েছেন ১২৮ রানে। টানা তিন টেস্টে শতরান। কেরিয়ারের ২০তম টেস্ট শতরান রুটকে বসিয়ে দিল রেকর্ড বুকে কিংবদন্তিদের সঙ্গে।

অনন্য কীর্তি গড়ার দিনেই ইংল্যান্ডকে চেন্নাই টেস্টে চালকের আসনে রাখার প্রত্যয় রুটের গলায়

কেরিয়ারের শততম টেস্টে শতরানের প্রথম কৃতিত্ব রুটের দেশেরই কলিন কাউড্রে-র। ১৯৬৮ সালে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই শতরান করেছিলেন বার্মিংহামে। এরপর একে একে এই তালিকায় যোগ হয়েছে জাভেদ মিঁয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম উল হকের নাম। রিকি পন্টিং আবার নিজের শততম টেস্টে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসেই শতরান পেয়েছিলেন। এ ছাড়াও গ্রেম স্মিথ, হাসিম আমলা তাঁদের শততম টেস্টে শতরান করেছেন। শততম টেস্টে শতরানকারীদের তালিকায় এবার ঢুকে পড়লেন জো রুট।

চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড (India vs England Test) প্রথম টেস্টের প্রথম দিনের খেলার পর রুট বলেছেন, নিজের শততম টেস্টে এই ইনিংস খেলতে পেরে ভালো লাগছে। দিনের শেষদিকে ক্র্যাম্প ধরেছিল, এজন্য এখন বেশ ভালো পরিমাণে ফ্লুইড নিতে হবে। প্রথম দিন যেভাবে আমরা ভালো খেলেছি তা দ্বিতীয় দিনেও বজায় রাখতে হবে। কিছুটা অস্বাভাবিক মনে হলেও উইকেট কিন্তু ভালোই আচরণ করেছে। কিছুটা মন্থর, তবে আমি যখন নামি দেখলাম রিভার্স স্যুইং হচ্ছে। তবে ম্যাচ যত এগোবে তত এই উইকেট থেকে সুবিধা আদায় করে নিতে পারবেন স্পিনাররা। ভারতীয় বোলারদের বিরুদ্ধে লড়াই ভালো উপভোগ করছি।

রুট বলেন, প্রথম দিকে উইকেটের সঙ্গে থিতু হয়ে বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে চাইছিলাম। সেটা পারায় সুবিধা হয়েছে। উইকেটে পড়ে থাকলে খেলা সহজ হয়ে যায়, সেটাই হয়েছে। বড় পার্টনারশিপ গড়ে দলকে ভালো জায়গায় রাখতে চেয়েছিলাম। এখনও অনেক খেলা বাকি। তবে আবার বলছি, এখানে রান পেয়ে ভালো লাগছে। প্রথম ইনিংসে বড় রান তুলতে যদি আমার ইনিংস কাজে লাগে সেটা তৃপ্তির। উল্লেখ্য, এদিন সিবলের সঙ্গে রুটের তৃতীয় উইকেট জুটিতে ২০০ রান উঠেছে। বড় রান তুলে বিপক্ষকে চাপে ফেলাই যে রুটের লক্ষ্য তা স্পষ্ট করে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+