চেন্নাইয়ে ব্যাটিং-ধসে ভরাডুবির মুখে বিরাটরা, ইংল্যান্ডের জিততে দরকার ৪ উইকেট

চেন্নাই টেস্টে জয়ের দোরগোড়ায় ইংল্যান্ড। আগাগোড়া এই টেস্টে আধিপত্য বজায় রেখেছে জো রুটের দল। জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামা ভারতের শেষ দিনে দরকার ছিল ৩৮১ রান। দরকার ছিল আজ প্রথম সেশনটা দাপট দেখানো। কিন্তু কোথায় কী? প্রথম ঘণ্টাতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বিরাট কোহলির দল।

চেন্নাইয়ে ব্যাটিং-ধসে ভরাডুবির মুখে বিরাটরা, ইংল্যান্ডের জিততে দরকার ৪ উইকেট

মধ্যাহ্নভোজের বিরতির আগে এদিন মোট ৫ উইকেট হারায় ভারত। লাঞ্চে ভারতের স্কোর ৬ উইকেটে ১৪৪। অধিনায়ক বিরাট কোহলি ৪৫ ও রবিচন্দ্রন অশ্বিন ২ রানে ক্রিজে আছেন।

আজ সকালে ১ উইকেটে ৩৯ রান নিয়ে খেলা শুরু করে ভারত। দলের ৫৮ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন চেতেশ্বর পূজারা। লিচের বলে ১৫ রান করে বেন স্টোকসের হাতে ধরা পড়েন তিনি। উইকেটের অন্য প্রান্তে তখন অবশ্য সাবলীলভাবেই বিপক্ষ বোলারদের শাসন করছিলেন শুভমান গিল। কেরিয়ারের অষ্টম ইনিংসে তৃতীয় অর্ধশতরান পূর্ণও করেন। যদিও এরপরই জেমস অ্যান্ডারসনের সেই নাটকীয় ওভার, যে ওভারে মাত্র তিন বলের ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ভারতকে প্রচণ্ড চাপে ফেলে দেন ইংল্যান্ডের এই পেসার।

আজ নিজের প্রথম স্পেলের দ্বিতীয় বলে দুরন্ত রিভার্স স্যুইংয়ে গিলের উইকেট ছিটকে দেন অ্যান্ডারসন। ৭টি চার ও ১টি ছক্কা-সহ ৫০ রানে আউট হন শুভমান গিল। স্কোরবোর্ডে আর কোনও রান ওঠার আগেই আউট হন অজিঙ্ক রাহানে। দ্বিতীয় ইনিংসেও তিনি ব্যর্থ, ফিরলেন খালি হাতেই। অ্যান্ডারসনের ওই ওভারেই চতুর্থ বলে রাহানের বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন ওঠে। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নেন রুট। অল্পের জন্য বেঁচে যান রাহানে। কিন্তু তার সুবিধা নিতে পারেননি।

পরের বলেই রাহানেকে বোল্ড করেন অ্যান্ডারসন। ঋষভ পন্থও তাঁর শিকার, প্রথম ইনিংসে ভারতের হায়েস্ট স্কোরার ১১-র বেশি করতে পারেননি। ওয়াশিংটন সুন্দরও ফেরেন খালি হাতেই, বেসের বলে তিনি শূন্য রানে কট বিহাইন্ড হন। ইংল্যান্ডের পেসাররা দাপট দেখাচ্ছেন। তাঁরা বাউন্সার দিয়ে টার্গেট করেছেন অশ্বিনকেও। একবার আঙুলে, একবার কব্জিতে চোট পান তিনি, একবার বল তাঁর হেলমেটে লাগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+