বাগে পেয়েও ইংল্যান্ডকে কাবু করতে পারল না ভারত, ফের প্রতিরোধ কারানের
সুযোগ এসেছিল, তবে তা সত্ত্বেও ইংল্যান্ডকে কাবু করতে পারল না ভারত। প্রথম ইনিংসের মতোই ফের প্রতিরোধ গড়ে তুললেন স্যাম কারান।
সুযোগ এসেছিল, তবে তা সত্ত্বেও ইংল্যান্ডকে কাবু করতে পারল না ভারত। প্রথম ইনিংসের মতোই ফের প্রতিরোধ গড়ে তুললেন স্যাম কারান। যার ফলে চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ৮ উইকেটে ২৬০ রানে থেমেছে। হাতে বাকী এখনও ২টি উইকেট। স্যাম কারান ৩৭ রানে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ১১ রানে। সবমিলিয়ে ইংল্যান্ড ২৩৩ রানে এগিয়ে রয়েছে।

এদিন ইংল্যান্ডের হয়ে ব্যাটিংয়ে কিটন জেনিংস (৩৬), জো রুট (৪৮), বেন স্টোকস (৩০), জস বাটলার (৬৯) কার্যকরী ভূমিকা নেন। এখন দেখার আর কত রান ইংল্যান্ড লিডে যোগ করতে পারে।
ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার মহম্মদ শামি। তিনি ৫৩ রানে ৩ উইকেট নিয়েছেন। ইশান্ত শর্মা ২টি, রবিচন্দ্রণ অশ্বিন ও জসপ্রীত বুমরাহ ১টি করে উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications