দর্শক ছাড়াই চেন্নাইতে ভারত ও ইংল্যান্ডের প্রথম দুটি টেস্ট! কী জানাচ্ছে বিসিসিআই

দর্শক ছাড়াই চেন্নাইতে ভারত ও ইংল্যান্ডের প্রথম দুটি টেস্ট! কী জানাচ্ছে বিসিসিআই

করোনা ভাইরাসের আবহে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম দুটি টেস্ট ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তার বক্তব্য, ক্রিকেটারদের স্বাস্থ্য এবং সুরক্ষা নিয়ে তঁরা কোনও ঝুঁকি নিতে রাজি নন। বিসিসিআই-এর নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ফাঁকা মাঠে ম্যাচ

ফাঁকা মাঠে ম্যাচ

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা। করোনা ভাইরাসের প্রভাব থেকে ক্রিকেটারদের বাঁচাতে কোনও দর্শক, অতিথি ও সাব কমিটির সদস্য ছাড়াই ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে বিসিসিআই-এর তরফে এক সার্কুলার তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে বলে খবর।

কোন জল্পনা তৈরি হয়েছিল

কোন জল্পনা তৈরি হয়েছিল

সূত্রের খবর, ক্রিকেট অস্ট্রেলিয়ার দেখাদেখি ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজে মাঠে দর্শক প্রবেশের জন্য অনুমতি পেতে কেন্দ্রের দ্বারস্থ হয়েছিল বিসিসিআই। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অস্ট্রেলিয়া ও ভারতের করোনা পরিস্থিতির মধ্যে অনেকটা পার্থক্য থাকায় কেন্দ্র কোনও ঝুঁকি নিতে রাজি হয়নি বল খবর পাওয়া গিয়েছে।

ভারতে আসছে ইংল্যান্ড

ভারতে আসছে ইংল্যান্ড

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামী ২৭ জানুয়ারি শ্রীলঙ্কা থেকে ভারতে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার আগে দলের প্রতি ক্রিকেটারের কোভিড ১৯ টেস্ট করা হবে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে। ইংল্যান্ড ক্রিকেটারদের জন্য কোয়ারেন্টাইন বিধি কতটা শক্ত করা হবে, তা অবশ্য স্পষ্ট করেনি বিসিসিআই।

দ্বিতীয় টেস্টও চিপকে

দ্বিতীয় টেস্টও চিপকে

ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ম্যাচ। সিরিজের শেষ দুটি টেস্ট ম্যাচ আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+