তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড ৯২/৩, লিড ৬৫ রানের
তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড ৯২/৩। এগিয়ে ৬৫ রানে।
চতুর্থ টেস্টে জিতে অথবা ড্র করে সিরিজে অ্যাডভান্টেজ ধরে রাখতে মরিয়া ইংল্যান্ড। তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড ৯২/৩। এগিয়ে ৬৫ রানে। এদিকে ভারতের বোলিং অ্যাটাকও যত তাড়তাড়ি সম্ভব রুটদের আউট করে টেস্ট জিততে মরিয়া।

দ্বিতীয় দিনের পর খেলতে নেমে ভারত পেস আক্রমণে ইংল্যান্ডকে পরাস্ত করার চেষ্টা করেছে। মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও ইশান্ত শর্মা ১টি করে উইকেট নিয়েছেন। তবে ক্রিজে রয়েছেন ৩০ রানে জো রুট।
অ্যালিস্টেয়ার কুক ১২ রানে, কিটন জেনিংস ৩৬ রানে ও মইন আলি ৯ রানে আউট হয়েছেন।
ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪৬ রানে আউট হওয়ার পরে ভারত ২৭৩ রানে অল আউট হয়। চেতেশ্বর পূজারা অনবদ্য ১৩২ রান করেছেন। ভারতের হয়ে বুমরাহ প্রথম ইনিংসে ৩, ইশান্ত শর্মা-রবিচন্দ্রণ অশ্বিন- মহম্মদ শামি ২টি করে ও হার্দিক পান্ডিয়া ১টি উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications