বিজয় নাকি ঋষভ, কার দিকে পাল্লা ভারী, কী হতে পারে ভারতের লাইন আপ

রবিবার এজবাস্টনে ভারত-ইংল্যান্ড মহারণ।৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শেষ চার কার্যত নিশ্চিত, সেক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে মেগা ম্যাচে কী হতে পারে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ

রবিবার এজবাস্টনে ভারত-ইংল্যান্ড মহারণ। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শেষ চার কার্যত নিশ্চিত, সেক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে মেগা ম্যাচে কী হতে পারে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ? বিজয় শংকরের উপরই কী আস্থা রাখবেন কোহলি, নাকি চার নম্বর তরুণ ঋষভের বিশ্বকাপ অভিষেকের সুযোগ,সব তথ্য এক নজরে

বিজয় নাকি ঋষভ, কার দিকে পাল্লা ভারী, কী হতে পারে ভারতের লাইন আপ

ইংল্যান্ড ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ ও কী প্লেয়ার্স-

ওপেনার-

ওপেনিংয়ে রোহিত-রাহুল জুটি। পাকিস্তান ম্যাচে জুটিতে শতরান করেছিলেন। পরের দুই ম্যাচে অবশ্য বড় রান হাঁকাতে ব্যর্থ হিটম্যান-রাহুল। অন্যদিকে রাহুল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। ইংল্যান্ডের মাটিতে বড় রান হাঁকাতে দুই ওপেনারের ব্যাটের দিকে তাকিয়ে থাকবেন কোহলি।

মিডল অর্ডার-

তিনে বিরাট কোহলি। টুর্নামেন্টে টানা চার ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছেন। তবে এখনও তাঁর ব্যাটে বিশ্বকাপ শতরান দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

চার নম্বর-
বিশ্বকাপে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে খুব একটা নজর কাড়তে পারেননি বিজয় শংকর। পাকিস্তানের বিরুদ্ধে দুই উইকেট পেয়েছেন, তবে চার নম্বরে যতটুকু সুযোগ পেয়েছে, তাতে বিজয়ের ব্যাটে বড় রান নেই।

মনে করা হচ্ছে, সেকারণেই ইংল্য়ান্ড ম্যাচে মিডল অর্ডারে চার নম্বরের জন্য দলে ঢুকে পড়তে পারেন তরুণ ঋষভ পন্থ।

পাঁচে কেদার যাদব-

উল্লেখ্য শেষ দুই ম্যাচে প্রতিপক্ষের স্পিনারদের বিরুদ্ধে ভারতের মিডল অর্ডার ধীরে চলো নীতিতে এগোচ্ছে। যা নিয়ে সচিন তেন্ডুলকর আগেই সমালোচনা করেছেন। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে মিডল অর্ডারে রানের গতি বাড়ানোর চাপ থাকবে কেদারের উপর

উইকেট কিপার ও অল-রাউন্ডার
ছয়ে ধোনি, শেষ ম্যাচে তাঁর অর্ধশতরানের সুবাদে ম্যাচে ফেরে ভারত। ধোনির পর মারকাটারি ব্যাটসম্যান হার্দিকের দিকে ম্যাচ ফিনিশ করে আসার দায়িত্ব থাকবে।

বোলিং-
ভুবনেশ্বর কুমার ফিট থাকলেও, শামির উপরই আস্থা রাখতে পারেন কোহলি। শেষ দুই ম্যাচে চার উইকেট করে মোট ৮ উইকেট তুলে নিয়ে ছন্দে রয়েছেন। সেক্ষেত্রে বুমরাহ-শামি ও স্পিনে কুলদীপ-চাহালই হতে পারে সঠিক কম্বিনেশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+