বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড, হেড টু হেড ফলাফল
পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড মানেই কাঁটে কা টক্কর! বিশ্বকাপে হেড টু হেডে ফল কী?
পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড মানেই কাঁটে কা টক্কর! বিশ্বকাপে হেড টু হেডে ফল কী-
বিশ্বকাপের মঞ্চে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে মোট ৭ বার, যার মধ্যে তিনবার জিতেছে ভারত। অন্য তিনবার ম্যাচ জিতেছে ইংল্যান্ড। একবার ম্যাচ টাই হয়।

সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ফল ঈর্ষণীয়। বিশ্বকাপের শেষ তিন সাক্ষাতে ইংল্যান্ডের কাছে ম্যাচ হারেনি ভারতীয় দল।
একনজরে সাত সাক্ষাতের ফলাফল-
১) ১৯৭৫ বিশ্বকাপ- লর্ডসে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড ম্যাচ জিতেছিল ২০২ রানে।
২)১৯৮৩ বিশ্বকাপ- ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ জিতেছিল ভারত।
৩)১৯৮৭ বিশ্বকাপ- ফের জয়ী ইংল্যান্ড। এবার ইংরেজরা ম্যাচ জেতে ৩৫ রানে।
৪)১৯৯২ বিশ্বকাপ- ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড ম্যাচ জেতে ৯ রানে।
৫)১৯৯৯ বিশ্বকাপ- ভারত ইংল্যান্ডকে হারায় ৬৩ রানে।
৬)২০০৩ বিশ্বকাপ- ভারত ইংল্যান্ডকে হারিয়েছিল ৮২ রানে।
৭)২০১১ বিশ্বকাপ- বিশ্বকাপের ইতিহাসে অন্যতম স্মরণীয় ম্যাচ। প্রথমে ব্যাট করে সচিনের ১২০ রানে ভর করে ৩৩৮ রান তুলেছিল ভারত।জবাবে অ্যান্ড্রু স্ট্রসের ১৫৮ রানে ভর করে ম্যাচ টাই করে ইংল্যান্ড।












Click it and Unblock the Notifications