এজবাস্টন টেস্টে দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় ইংল্যান্ড
এজবাস্টন টেস্টে দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক জায়গায় ইংল্যান্ড।
শেষ হল এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের খেলা। প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক জায়গায় টিম ইংল্যান্ড। বলা ভাল ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই সুবিধাজনক জায়গায় জো রুটের দল।

দ্বিতীয় দিনের শুরুতেই স্যাম বিলিংসের উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ইনিংসকে ২৮৭ রানেই শেষ করে দেন মহম্মদ সামি।
ইংল্যান্ডের ২৮৭ রানকে সামনে রেখে প্রথমটা ধরে খেলার চেষ্টা করলেও একের পর এক নিয়মিত সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। ৫০ রানে প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন মুরলী বিজয়। রান পাননি শিখর ধবন। ২৬ রানে আউট হন তিনি। এই পরিস্থিতিতে ভারতীয় ইনিংসের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি। ১৪৯ রান করে ভারতকে লড়াইয়ে টিকিয়ে রাখেন বিরাট। তবে, বিরাটও এত রান করতে পারতেন না যদি না সহজ দু'টি ক্যাচ মিস করতেন ইংল্যান্ডের স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডাররা।
তবে, বিরাট লড়াই করার চেষ্টা চালালেও তাঁর সঙ্গ দিতে পারেননি এদিন কেউই। ২২ রান করে হার্দিক পান্ডিয়া কিছুটা চেষ্টা চালান। কিন্তু, টেল শুরু হয়ে যাওয়ার পর থেকে সেই ভাবে কোনও ব্যাটসম্যানের কাছ থেকেই নির্ভরতা পাননি বিরাট।
ইংল্যান্ডের হয়ে এদিন দারুণ বোলিং করেন তরুণ ক্রিকেটার স্যাম কুরান। ইংল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ চারটি উইকেট নেন স্যাম। এ ছাড়া দু'টি করে উইকেট পান জেমস অ্যান্ডারসন, আদিল রশিদ এবং বেন স্টোকস। তবে, এই ম্যাচে উইকেট পাননি ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ট ব্রড।
এদিনই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩.৪ ওভারেই এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের পরিসমাপ্তি হয়। তবে, দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। দিনের শেষ বলে অশ্বিনের ভেল্কি বুঝতে না পেরে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেনএই ইংল্যান্ড দলের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার অ্যালেস্টার কুক। প্রথম ইনিংসেও অশ্বিনের-ই শিকার হয়েছিলেন কুক। দিনের শেষে ইংল্যান্ডের রান ৩.৪ ওভারে ৯/১।












Click it and Unblock the Notifications