তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত সুবিধাজনক জায়গায় ভারত
লর্ডস টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত সুবিধাজনক জায়গায় ভারত।
লর্ডস টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে কিছুটা সুবিধাজনক জায়গায় ভারত। ভারতীয় পেসারদের দাপটে বেশ কিছু নড়বড়ে দেখাচ্ছে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে। লাঞ্চ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ৮৯/৪।

লাঞ্চের আগে পর্যন্ত ভারতের যে দাপট ছিল তাঁর কেন্দ্রে মহম্মদ সামি। ইংল্যান্ডের চার উইকেটের মধ্যে একাই নেন দু'টি উইকেট। সামির শিকার কিয়েটন জেনিংস(১১) এবং ইংল্যান্ড অধিনায়ক জো রুট(১৯)। যার মধ্যে রুটের উইকেটের গুরুত্ব অনেকটাই বেশি। ধীরে ধীরে সেট হতে শুরু করেছিলেন রুট। এই সময়ে সামির অসাধরণ বোলিংয়ে রুটের উইকেট না তুলতে পারত ভারত, তাহলে সমস্যা বাড়তেই পারত।
ইংল্যান্ডের বাকি দু'টি উইকেট নেন ইশান্ত শর্মা এবং হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের হয়ে ভাল খেলেন ওলি পোপ এবং অ্যালেস্টার কুক। পোপ করেন ২৮ এবং কুকের সংগ্রহ ২১। তবে, দু'জনেই ছন্দ পেলেও ক্রিজে টিকে থাকতে পারেননি। ১০ বলে ৪ রান করে অপরাজিত ক্রিজে রয়েছেন ইংলিশ উইকেটরক্ষক জনি বেয়াস্ট্রো।












Click it and Unblock the Notifications