তৃতীয় দিনের প্রথম সেশন শেষে এজবাস্টন টেস্টের নিয়ন্ত্রণ ভারতের হাতে

তৃতীয় দিনের মধ্যাহ্নভোজ পর্যন্ত বেশ চাপে ইংল্যান্ড। অশ্বিন এবং ইশান্তের দাপটে তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ডের রান ৩০.৪ ওভারে ৮৬/৬।

এজবাস্টন টেস্টে তৃতীয় দিনে সুবিধাজনক জায়গায় ভারত। রবিচন্দ্রন অশ্বিন এবং ইশান্ত শর্মার দাপুটে ব্যাটিংয়ে এজবাস্টন টেস্টে নিয়ন্ত্রণে ভারত।

 তৃতীয় দিনের প্রথম সেশন শেষে এজবাস্টন টেস্টের নিয়ন্ত্রণ ভারতের হাতে

দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ছিল ৯/১। দ্বিতীয় দিনের খেলা যেখানে শেষ করেছিলেন ভারতীয় বোলাররা, সেখান থেকেই শুরু করেন তৃতীয় দিনের খেলা। তৃতীয় দিনের মধ্যাহ্নভোজ পর্যন্ত বেশ চাপে ইংল্যান্ড। অশ্বিন এবং ইশান্তের দাপটে তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ডের রান ৩০.৪ ওভারে ৮৬/৬।

দ্বিতীয় দিনেই দলের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার অ্যালেস্টার কুকের উইকের হারায় ইংল্যান্ড। অশ্বিনের বলে আউট হয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন কুক। তৃতীয় দিনের শুরুতেই ইংল্যান্ডের শিবিরের প্রথম আঘাতটি হানেন অশ্বিনই। ৮ উইকেটে তুলে নেন অপর ওপেনার জেনিংসের উইকেট। এর পর নিয়মিত সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।

অশ্বিনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ব্রিটিশ অধিনায়ক জো রুট। ডেভিড মালান, জনি বেয়াস্ট্রো কিছুটা চেষ্টা চালালেও দু'জনেই প্যাভিলিয়নে ফেরেন ২০ রান করে। বেন স্টোকস আউট হন ৬ রানে।
ভারতের হয়ে তিনটি করে উইকেন নেন রবিচন্দ্রন অশ্বিন এবং ইশান্ত শর্মা। অসাধারণ বল করলেও উইকেট পাননি মহম্মদ সামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+