ভারত বনাম ইংল্যান্ড ডুয়েল: কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

বিশ্বকাপ এখন লাস্ট ল্যাপে।এই পরিস্থিতিতেই সেমিফাইনাল পাকা করতে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ভারত,একনজরে জেনে নেওয়া যাক, রবিবার এজবাস্টন মহারণের দিনে আবহওয়ার পূর্বাভাস কী বলছে

বিশ্বকাপ এখন লাস্ট ল্যাপে। প্রথম চারের লড়াইয়ে থাকা দলগুলির কাছে অবশিষ্ট ম্যাচগুলি থেকে প্রতিটি পয়েন্টই এখন খুবই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে সেমিফাইনাল পাকা করতে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ভারত।

ভারত বনাম ইংল্যান্ড ডুয়েল: কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

ইংল্যান্ড ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল পাকা করে ফেলবে নীল জার্সিধারীরা। ইতিমধ্যে ৭ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ চারে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া।

একনজরে জেনে নেওয়া যাক, রবিবার এজবাস্টন মহারণের দিনের আবহাওয়ার পূর্বাভাস-

ইতিমধ্যেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ ভেস্তে যাওয়ায় রেকর্ড গড়েছে ইংল্যান্ড বিশ্বকাপ। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৪ ম্যাচ ভেস্তে গিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি ম্যাচ ভেস্তে যাওয়ায়, পয়েন্ট ভাগাভাগি হয়েছিল। এছাড়াও বাংলাদেশ-শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা-পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে।

রবিবার এজবাস্টনে অবশ্য বৃষ্টির ভ্রুকুটি নেই। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, রবিবার ম্যাচের দিন আকাশ পরিষ্কার থাকবে। চলতি সপ্তাহে ইংল্যান্ডে এখন রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। শুধু তাই নয়,শনি ও রবিবার বার্মিংহ্যামের উষ্ণতা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে পূর্বাভাস। ফলে বৃষ্টির ভ্রুকুটি নিয়ে দুশ্চিন্তা থাকছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+