কোহলিদের হোটেলে ভারতীয় সমর্থকদের অসভ্যতা
রবিবার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টে সপ্তম ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে কোহলিদের হোটেলে ভারতীয় সমর্থকদরে অসভ্যতা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে
রবিবার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টে সপ্তম ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে কোহলিদের হোটেলে ভারতীয় সমর্থকদের অসভ্যতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলতে এই মুহূর্তে বার্হিংহ্যামে রয়েছে বিরাটরা। সেখানে ব্রিজ স্ট্রিটের হায়াত রিজেন্সি হোটেলে রয়েছে ভারতীয় দল। সেই হোটেলেই শুক্রবার ভারতীয় সমর্থকদের অসভ্যতার কারণে চাঞ্চল্য ছড়ায়।
বিকেল ৪.৪৫ নাগাদ, হোটেলের লবিতে মদ্যপ অবস্থায় তিন ভারতীয় সমর্থক চিৎকার জুড়ে দেয় বলে অভিযোগ। হোটেলের নিরাপত্তাকর্মীরা বাধা দিতে এলে তাঁদের সঙ্গে সমর্থকরা অসভ্যতা করেন বলে জানা গিয়েছে।
শুধু তাই নয়, হোটেলের লবিতে তিন সমর্থক ভারতীয় ক্রিকেটারদের বিরক্ত করছিল বলেও অভিযোগ। ক্রিকেটারদের পরিবারের সঙ্গে জোর করে ছবি তুলতে চায় বলেও অভিযোগ উঠেছে। ভারতীয় দলের পক্ষ থেকে পুরো ঘটনা জানিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযাগ জানানো হয়।
পরে হোটেলের সিনিয়র আধিকারিকের উপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওযা হয়।হোটেল কর্তৃপক্ষ তিন ভারতীয় সমর্থককে সাবধান করে ছেড়ে দেন । ক্রিকেটারদের কথা মাথায় রেখে হোটেলের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।












Click it and Unblock the Notifications