ইংল্যান্ডের ছিটকে যাওয়ার আশঙ্কা বনাম ভারতের সেমি পাকা করার ম্যাচ
রবিবার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ ইংল্যান্ডের কাছে মরণ-বাঁচন লড়াই। ম্যাচ হারলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া আশঙ্কা নিয়ে মাঠে নামছে রুট-মর্গ্যানরা।
রবিবার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ম্যাচ ইংল্যান্ডের কাছে বিশ্বকাপের মরণ-বাঁচন লড়াই। ম্যাচ হারলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া আশঙ্কা নিয়ে মাঠে নামছে রুট-মর্গ্যানরা। টুর্নামেন্টের শেষ ল্যাপে টানা দুই ম্যাচ হেরে এখন প্রবল চাপে ইংল্যান্ড।৭ ম্যাচ শেষে তাঁদের পয়েন্ট ৮।
অন্যদিকে এই ম্যাচ জিতে ১৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে সেমি পাকা করার সুযোগের দোরগোড়ায় ভারত।
ম্যাচ কোথায়-
বামিংহ্যামের এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত
ভেন্যু পরিসংখ্যান-
এই মাঠে সর্বোচ্চ টোটাল ৪০৮, ২০১৫ সালে এই মাঠেই নিউজিল্যান্ডের বিরদ্ধে ৪০৮ রান তুলেছিল ইংল্যান্ড। ব্রিটিশরা ম্যাচ জিতেছিল ২১০ রান।
টস জিতলে কী করা উচিত-
সর্বশেষ এই মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলেছে পাকিস্তান। সেই ম্যাচে অবশ্য বোলাররাই এজবাস্টনের উইকেটে সুবিধা পেয়েছে। প্রথমে ব্যাট করে ২৩৭ রান তুলতে পারে নিউজিল্যান্ড। এছাড়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচটি এই মাঠে হয়েছে। সেই ম্যাচেও প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা আড়াইশো রানের গণ্ডির মধ্যেই আটকে যায়(২৪১ রান)। দুটি ম্যাচেই রান তাডা় করা দল ম্যাচ জেতে। সেক্ষেত্রে টস জিতলে বোলিং নেওয়াই সুবিধাজনক।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">That feeling when you're the captain of the only unbeaten side at <a href="https://twitter.com/hashtag/CWC19?src=hash&ref_src=twsrc%5Etfw">#CWC19</a> 😀 <a href="https://t.co/UsxJZE0is9">pic.twitter.com/UsxJZE0is9</a></p>— Cricket World Cup (@cricketworldcup) <a href="https://twitter.com/cricketworldcup/status/1144911600459010049?ref_src=twsrc%5Etfw">June 29, 2019</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
দলের পরিবর্তনের খবর-
ইংল্যান্ডের জেসন রয় চোটের কারণে দলের বাইরে গিয়েছিলেন। ভারতের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে টিমে ফিরতে পারেন রয়।অন্যদিকে আদিল রাশিদ বা মার্ক উডের পরিবর্তে লিয়াম প্লানকেট টিমে ফিরতে পারেন।
ভারতীয় দলে বিজয়ের পরিবর্তে খেলতে পারেন ঋষভ পন্থ।
ইংল্যান্ড সামনে কঠিন লড়াই-
টুর্নামেন্টের ফেভারিট দল ইংল্যান্ড শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে বসেছে। এরপর মর্গ্যানদের পারফর্ম্যান্স নিয়ে প্রাক্তনরা তুমুল সমালোচনা জুড়েছেন। যারপর মেজাজ হারিয়ে ইনস্টাগ্রামে জনি বেয়ারস্টো লেখেন, 'কিছু লোক, আমাদের হার দেখার জন্য মুখিয়ে রয়েছে। আমরা কখন টুর্নামেন্ট থেকে ছিটকে যাব সেই অপেক্ষা করছে।' ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে বোয়াস্টোর এই মন্তব্য ঘিরে ইংল্যান্ড ক্রিকেটে বিতর্ক তৈরি হয়েছে।