IND vs ENG: মুম্বইয়ে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, বেঞ্চ শক্তি যাচাইয়ের সুযোগ, দলে ফিরতে পারেন শামি

IND vs ENG: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল পাঁচ ম্যাচের সিরিজের শেষ টি২০ আন্তর্জাতিকে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। ইতিমধ্যেই ভারত সিরিজ পকেটে পুরে নিয়েছে।

ম্যাচ নিয়মরক্ষার হলেও দুই দলই ওডিআই সিরিজ শুরুর আগে জয় ছিনিয়ে নিতে মুখিয়ে থাকবে।

IND vs ENG -

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ সেমিফাইনালেই শেষবার হেরেছিল। তারপর থেকে জিতেছে টানা তিনটি ম্যাচ। ২০১৭ সালে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে, ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ৬৭ রানে ও ২০২৩ সালে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়েছিল মেন ইন ব্লু।

সূর্যকুমার যাদব ঘরের মাঠে এবারই প্রথমবার দেশকে নেতৃত্ব দেবেন। তিনি নিজেও ছন্দে ফিরতে চাইবেন। কেন না, চলতি সিরিজ তো বটেই, দীর্ঘদিন ধরেই সূর্যর ব্যাটে রানের খরা। পুণে ম্যাচে চলতি সিরিজে দ্বিতীয়বার তিনি শূন্য রানে আউট হয়েছেন।

হার্দিক পাণ্ডিয়া আবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। ব্যাটে-বলে অবদান রেখে দলকে জিতিয়েছেন গতকাল। ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়ে জানিয়েছেন, ব্যাটিং বরাবরই উপভোগ করেন। ফলে হার্দিকের জন্যও গলা ফাটাতে তৈরি থাকবে মুম্বই।

জোরে বোলিংয়ে অস্বস্তি কাটানোর আরেকটি সুযোগ পাবেন সঞ্জু স্যামসন। তিনিও চেনা ছন্দে নেই। মুম্বইয়ে তিনিও বড় রান পেয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবেন। বোলিং কোচ মর্নি মরকেলের কথায় আভাস মিলেছে মহম্মদ শামিকে একাদশে ফেরানোরও।

শামি ফিরলে বিশ্রাম দেওয়া হতে পারে অর্শদীপ সিংকে। শিবম দুবের কনকাসন সাব হিসেবে হর্ষিত রানাকে খেলানোয় বিতর্কের আগুন নেভেনি। কাল দুবের জায়গায় হর্ষিতকেই খেলানো হতে পারে। কিংবা রামনদীপ সিংকেও দেওয়া হতে পারে সুযোগ।

ইংল্যান্ড কাল বিশ্রাম দিতে পারে জোফ্রা আর্চারকে। ফেরানো হতে পারে গাস আটকিনসন বা মার্ক উডকে। সাকিব মাহমুদ গতকাল নিজের প্রথম ওভারেই তিন উইকেট তুলে নিয়েছিলেন। তিনি মুম্বইয়েও একাদশে থাকবেন বলে মনে করা হচ্ছে। আদিল রশিদকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে লেগস্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদকে।

তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে। ডিউ ফ্যাক্টরের কথা ভেবে রান তাড়া করতে পারে টস জেতা দল। এখানে ৮টি টি২০ আন্তর্জাতিকে প্রথমে ব্যাট করা দল জিতেছে তিনটিতে। যদিও গত বছরের আইপিএলে প্রথমে ব্য়াট করা দল সাতটির মধ্যে চারটিতে জিতেছে।

গতকাল যেভাবে ভারতীয় বোলাররা রানের পুঁজি নিয়ে দলকে জিতিয়েছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন বোলিং কোচ মর্নি মরকেল। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ওয়াংখেড়েতে রান তাড়া করা দল জিতেছে ১৪টির মধ্যে ৮টিতে। গড় স্কোর ছিল ১৪৫।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত পাঁচটি টি২০ আন্তর্জাতিক খেলেছে। জিতেছে তিনটিতে, হার ২টিতে। ২০১২ সালে এই স্টেডিয়ামে ভারতকে ৬ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। তারপর এখানে আর ভারতের বিরুদ্ধে না খেললেও ২টি ম্যাচের ১টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে।

ভারতের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রামনদীপ সিং বা হর্ষিত রানা, অর্শদীপ সিং বা মহম্মদ শামি, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ- ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ বা জেকব বেথেল, জেমি ওভার্টন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার বা গাস অ্যাটকিনসন, সাকিব মাহমুদ, আদিল রশিদ বা রেহান আহমেদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+