IND vs ENG: ফিট রিঙ্কু, ভারতের টার্গেট পুণেতেই সিরিজ জয়, প্র্যাকটিস করল না ইংল্যান্ড

IND vs ENG: কাল পুণেতে সিরিজের চতুর্থ টি২০ আন্তর্জাতিকে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। ভারত এই ম্যাচ জিতলে সিরিজ পকেটে পুরে ফেলবে।

সিরিজে সমতা ফেরাতে মরিয়া ইংল্যান্ড। ইংল্যান্ডের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা। ভারতের একাদশে একটি পরিবর্তন হতে পারে।

IND vs ENG

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব রান পাচ্ছেন না। দক্ষিণ আফ্রিকায় তিনটি ইনিংসে ব্যাট করেছিলেন। রান যথাক্রমে ১৭ বলে ২১, ৯ বলে ৪ ও ৪ বলে ১। চলতি সিরিজে সূর্য ৩ বলে ০, ৭ বলে ১২ ও ৭ বলে ১৪ রান করেছেন। যদিও তাঁর ফর্মে চিন্তিত নয় টিম ম্য়ানেজমেন্ট।

ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানান, যাঁরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁদের পাশে থেকে পর্যাপ্ত সময় দিতে চান হেড কোচ গৌতম গম্ভীর। যাতে তাঁরা নিজেদের প্রমাণ করতে পারেন।

জোরে বোলারদের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের অস্বস্তিও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। টাইমিং ঠিকঠাক হচ্ছে না। জোরে বোলারদের বাউন্স সামলাতে বিশেষ অনুশীলন করেও লাভ হচ্ছে না সঞ্জুর। তিনি চলতি সিরিজে ২৬, ৫ ও ৩ রানে আউট হয়েছেন। মার্ক উড, জোফ্রা আর্চাররা তাঁকে সমস্যায় ফেলছেন।

যদিও মহম্মদ শামির কামব্যাককে ইতিবাচকভাবেই দেখছে ভারতীয় শিবির। কালকের ম্যাচ খেলার জন্য ফিট হয়ে গিয়েছেন রিঙ্কু সিং। তিনি একাদশে এলে নিশ্চিতভাবেই ব্যাটিংয়ে শক্তি বাড়বে। রিঙ্কুকে খেলানো হতে পারে ধ্রুব জুরেলের জায়গায়।

মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্য়াট করা দল বেশিরভাগ ম্য়াচ জিতেছে। ৬৪টি টি২০-র মধ্যে ৩৫টি। কালো মাটির পিচে কাল খেলা হবে। স্পিনাররা সাফল্য পেতে পারেন। এই পরিস্থিতিতে ভারত নির্ভরযোগ্য স্পিনার ওয়াশিংটন সুন্দরের জায়গায় সিম বোলিং অলরাউন্ডার শিবম দুবে কিংবা রামনদীপ সিংকে খেলাবে কিনা তা স্পষ্ট নয়।

ইংল্যান্ড আজ পুণেতে অনুশীলন করেনি। জেমি স্মিথ আগের ম্যাচে স্টিফ কাফ নিয়ে মাঠ ছেড়েছিলেন। তিনি খেলতে না পারলে একাদশে আসতে পারেন জেকব বেথেল। মার্ক উড বা জোফ্রা আর্চারের মধ্যে একজনকে বিশ্রাম দিয়ে ইংল্যান্ড খেলাতে পারে সাকিব মাহমুদকে।

ভারতের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর বা রামনদীপ সিং, মহম্মদ শামি বা অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ- ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্য়ারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ বা জেকব বেথেল, জেমি ওভার্টন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, মার্ক উড, আদিল রশিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+