তৃতীয় টেস্টে ৪৩৮ রানের লিড ভারতের, ফের শতরানের দোড়গোড়ায় কোহলি

চা পানের বিরতিতে ৯৩ রানে ব্যাট করছেন কোহলি। ভারত ২৭০ রান করেছে ৩ উইকেট খুইয়ে। সঙ্গে ১৭ রানে ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে। সবমিলিয়ে ভারতের লিড ৪৩৮ রানের।

প্রথম ইনিংসে ৯৭ রানে ফেরত গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে কী করবেন সময়ই বলবে। তবে যেভাবে খেলছেন তাতে শতরান প্রায় নিশ্চিত বিরাট কোহলির। আপাতত চা পানের বিরতিতে ৯৩ রানে ব্যাট করছেন তিনি। ভারত ২৭০ রান করেছে ৩ উইকেট খুইয়ে। সঙ্গে ১৭ রানে ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে। সবমিলিয়ে ভারতের লিড ৪৩৮ রানের। তৃতীয় টেস্টে আজ সবে তৃতীয় দিন। বাকী এখনও একটি সেশন ও ২ দিন। ফলে অতিমানবীয় কিছু না হলে এই টেস্টে ফয়সালা ভারতের পক্ষেই আসতে চলেছে।

তৃতীয় টেস্টে ৪৩৮ রানের লিড ভারতের

দ্বিতীয় দিন ইংল্যান্ডকে ১৬১ রানে গুটিয়ে দেওয়ার পরে ভারত দিনের শেষে ২ উইকেটে ১২৪ রানে শেষ করেছিল। শিখর ধাওয়ান ৪৪ ও কেএল রাহুল ৩৬ রান করে ফেরেন। সেখান থেকে এদিন মধ্যাহ্নভোজের বিরতির আগে ২৯ ওভার খেলে কোহলি ও পূজারা ৭০ রান যোগ করেন। পূজারা শেষ অবধি ৭২ রান করে ফিরলেও কোহলি অপরাজিত রয়েছেন।

ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস ২ উইকেট নিয়েছেন। পূজারাকে আউট করা ছাড়া ইংল্যান্ড বোলাররা সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি।

ট্রেন্ট ব্রিজ টেস্টে জিতলে পাঁচ ম্যাচের সিরিজে ভারত কিছুটা লড়াই করার জায়গায় পৌঁছবে। ইতিমধ্যে পাঁচ টেস্টের সিরিজে ০-২ ব্যবধানে ভারত পিছিয়ে রয়েছে। এই টেস্ট জিতলে ফলাফল ১-২ হবে।

প্রথম ইনিংসে ভারতের হয়ে বিরাট কোহলি ৯৭ ও অজিঙ্ক রাহানে ৮১ রান করে দলকে ৩২৯ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ১৬১ রানে গুটিয়ে যায়। হার্দিক পান্ডিয়া ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন। এছাড়া ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ ২টি করে উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+