৭৮ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকছে ইংল্যান্ড, মোহালি টেস্ট জেতার পথে ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৩৪ রানের লিড পেল ভারত। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭৮ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকছে ইংরেজ ব্যাটসম্যানেরা। যা অবস্থা তাতে চতুর্থ দিনই ম্যাচ শেষ হওয়ার পথে।

মোহালি, ২৮ নভেম্বর : রবীন্দ্র জাদেজার লড়াকু ৯০ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৩৪ রানের লিড পেল ভারত। সবমিলিয়ে ভারতের ইনিংস শেষ হল ৪১৭ রানে। আর এরপরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭৮ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকছে ইংরেজ ব্যাটসম্যানেরা। যা অবস্থা তাতে অলৌকিক কিছু না ঘটলে চতুর্থ দিনই ম্যাচ শেষ হওয়ার পথে।

এদিন সকালে ব্যাট করতে নামেন আগের দিনের অপরাজিত রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দুজনে মিলে ইনিংস টানতে থাকেন। গতকাল ভারত দিনের শেষে ২৭১ রানে ৬ উইকেটে থেমেছিল। অশ্বিন অপরাজিত ছিলেন ৫৭ রানে। এরপর এদিন ৭২ রানের মাথায় অশ্বিন আউট হয়ে ফেরেন।

জাদেজার লড়াকু ৯০ রানে ভর করে প্রথম ইনিংসে ১৩৪ রানের লিড ভারতের

তবে ইনিংসের হাল ছাড়েননি জাদেজা। জয়ন্ত যাদবকে সঙ্গে নিয়ে ইনিংস টানতে থাকেন তিনি। যাদবও অনবদ্য ৫৫ রানের ইনিংস খেলেন। তবে একটুর জন্য শতরান হাতছাড়া হয় জাদেজার। ৯০ রানে আউট হন তিনি।

প্রথম দিন টসে জিতে ব্যাট করতে নেমে মোহালির পিচে প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৮৩ রানে অলআউট হয়ে গিয়েছে। মহম্মদ শামি ৩টি ও উমেশ যাদব, জয়ন্ত যাদব, রবীন্দ্র জাদেজারা ২টি করে উইকেট পান।

এদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথমেই অ্যালিস্টেয়ার কুকের (১২ রান) উইকেট হারায় ইংল্যান্ড। এরপরে মঈন আলি (৫ রান), জনি বেয়ারস্টো (১৫ রান) ও বেন স্টোকসের (৫ রান) উইকেট খুইয়ে বেশ চাপে ইংল্যান্ড। এদিন অশ্বিন আপাতত ৩ উইকেট পেয়েছেন।

এখনও ম্যাচের দুটো দিন বাকী রয়েছে। ভারতের চেষ্টা থাকবে যত কম রানে ইংল্যান্ডকে মুড়িয়ে দেওয়ার। কারণ চতুর্থ ইনিংসে কম রানের টার্গেটও বড় হয়ে দেখা দিতে পারে। তবে অশ্বিন যে ফর্মে রয়েছেন তাতে ভালো কিছুর আশা ভারত করতেই পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+