সিরিজ জয়ের লক্ষ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত, কী খবর দুই শিবিরের, এক নজরে পিচ-আবওহাওয়া, সম্ভাব্য একাদশ

সিরিজ জয়ের লক্ষ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত, কী খবর দুই শিবিরে, এক নজরে পিচ-আবওহাওয়া, সম্ভাব্য একাদশ

পঞ্চম টেস্টে হারের ধাক্কা সামলে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে জয়ের ছন্দে ফিরেছে ভারত। প্রথম ম্যাচে দ্বিতীয় সারির দল নিয়েও রোহিত শর্মার ভারত ৫০ রানে পরাজিত করেছে ইংল্যান্ডকে। ঘরের মাঠে জস বাটলারের নেতৃত্বাধীন দলটিকে ভারত দাঁড়াতেই দেয়নি সাউদাম্পটনের রোস বোলে। সিরিজের দ্বিতীয় ম্যাচ এজবাস্টনে খেলবে ভারত। যেই মাঠে পরাজিত হয়েছিল টেস্ট ম্যাচে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে জেনে নিন কী খবর দুই দলের।

ভারত:

ভারত:

সিরিজের প্রথম ম্যাচ জয়ের ফলে চাপমুক্ত হয়ে এই ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচটি জিতলে একটি খেলা বাকি রেখেই সিরিজ পকেটে পুড়বে ভারত। এই ম্যাচে ভারতের প্রথম একাদশে আসবে একাধিক পরিবর্তন। বিসিসিআই তিন ম্যাচের এই সিরিজের জন্য দু'টি আলাদা স্কোয়াড বাছাই করার ফলে প্রথম ম্যাচে সুযোগ পাওয়া বেশ কিছু ক্রিকেটার দ্বিতীয় ম্যাচে সুযোগ পাবেন না। প্রথম ম্যাচের স্কোয়াডে না থাকা বিরাট কোহলি, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহের প্রথম একাদশের তারকারা ফিরবেন দলে।

ইংল্যান্ড:

ইংল্যান্ড:

ঘরের মাঠে সিরিজ হারের লজ্জা থেকে বাঁচতে হলে এই ম্যাচ জিততেই হবে ইংল্যান্ডকে। প্রথম ম্যাচ হেরে যাওয়ার ফলে ইংল্যান্ডের কাছে এখন মরণ-বাঁচন পরিস্থিতি। জস বাটলার কখনওই চাইবেন না ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক হিসেবে শুরুটা সিরিজ হেরে করতে। প্রথম ম্যাচে দল কোলাপস করলেও প্রথম একাদশে কোনও বদল না আসার সম্ভাবনাই বেশি। তবে, ইংল্যান্ড শিবির থেকে ভেসে আসা খবর অনুযায়ী ব্যাটিং অর্ডারে এই ম্যাচে পরিবর্তন হতে পারে।

পিচ রিপোর্ট:

পিচ রিপোর্ট:

এজবাস্টনের উইকেট ব্যাটিং সহায়ক হিসেবেই পরিচিত। পঞ্চম টেস্টেও দেখা গিয়েছে চতুর্থ ইনিংসে কী ভাবে ৩৭৮ রান তাড়া করেছে ইংল্যান্ড। এই উইকেটে বড় রানের ম্যাচ হতে চলেছে তা আশা করা যায়। প্রথম ইনিংসে এজবাস্টনে গড় রান ১৭০। এই মাঠে অধিকাংশ ক্ষেত্রে জয় পেয়েছে প্রথমে ব্যাটিং করা দল। দ্বিতীয় ব্যাটিং করা দল মাত্র ২০ শতাংশ ক্ষেত্রে জয় পেয়েছে।

আবহাওয়া:

আবহাওয়া:

ম্যাচের সময়ে তাপমাত্র ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। আপেক্ষিক আদ্রতা থাকবে ৬৫ শতাংশ। ম্যাচের সময়ে ১০ কিমি/ ঘণ্টা বেগে বাতাস বইবে। টেস্টে বৃষ্টির দাপট দেখা গেলেও এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই।

ভারতের সম্ভাব্য একাদশ:

ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:

জস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), জেসন রয়, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কুরান, ক্রিস জর্ডান, ডেভিড উইলি, রিসি টপলি, টাইমাল মিলস, ম্যাথু পার্কিসন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+