India's Fixtures: ভারত দেশের মাটিতে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ খেলবে কোথায়? ইডেনে কোন দ্বৈরথ?

India's Fixtures: ভারতীয় ক্রিকেট দল (পুরুষ) ২০২৪-২৫ মরশুমে দেশের মাটিতে তিনটি সিরিজ খেলবে। বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে।

সেই সিরিজের দিনক্ষণ ও স্থান জানিয়ে দিল বিসিসিআই। প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৫ সালের ২৫ জানুয়ারি ইডেনে হবে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক।

India s Fixtures

সেপ্টেম্বরে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। এই সিরিজে থাকছে দুটি টেস্ট ও তিনটি টি২০ আন্তর্জাতিক। অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে ভারত। এরপর আগামী বছরের জানুয়ারিতে এ দেশে আসবে ইংল্যান্ড। পাঁচটি টি২০ ও তিনটি একদিনের আন্তর্জাতিক খেলতে।

১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে এই সিরিজের দ্বিতীয় টেস্ট কানপুরে। অক্টোবরের ৬, ৯ ও ১২ তারিখ ভারত তিনটি টি২০ আন্তর্জাতিক বাংলাদেশের বিরুদ্ধে খেলবে যথাক্রমে ধরমশালা, দিল্লি ও হায়দরাবাদে।

১৬ অক্টোবর থেকে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট বেঙ্গালুরুতে। ২৪ অক্টোবর এই দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হবে পুনেতে। এই সিরিজের তৃতীয় টেস্টটি হবে মুম্বইয়ে, শুরু ১ নভেম্বর।

২০২৫ সালের ২২, ২৫, ২৮, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি ভারত-ইংল্যান্ড টি২০ আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলি হবে চেন্নাই, কলকাতা, রাজকোট, পুনে ও মুম্বইয়ে। এরপর থাকছে তিন ম্যাচের ওডিআই সিরিজ। ভারত-ইংল্যান্ড একদিনের আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলি ফেব্রুয়ারির ৬, ৯ ও ১২ তারিখ যথাক্রমে নাগপুর, কটক ও আমেদাবাদে।

ভারতের মাটিতে টেস্ট ম্যাচগুলি শুরু সকাল সাড়ে ৯টা থেকে। টি২০ আন্তর্জাতিক ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে। বেলা দেড়টা থেকে একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলি শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+