লর্ডসে একদিনের সিরিজ জিতে ইতিহাস তৈরি করতে চাইছে কোহলির ভারত

লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচে জিতে পরপর দুটি সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে চাইছে ভারত।

নটিংহ্যামশায়ারে প্রথম একদিনের ম্যাচে ৮ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। তার আগে টি২০ সিরিজে ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বিরাট কোহলির দল। ফলে লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচে জিতে পরপর দুটি সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে চাইছে ভারত। ইংল্যান্ড টি২০ সিরিজ হারার পরে প্রথম ম্যাচেও যেভাবে ভারতের বিরুদ্ধে হেরেছে তাতে নিশ্চিতভাবে কিছুটা অগোছালো হয়ে রয়েছে ইয়ন মর্গ্যানের দল। সেই সুযোগটাই কাজে লাগাতে মরিয়া ভারত।

লর্ডসে একদিনের সিরিজ জিতে ইতিহাস তৈরি করতে চাইছে কোহলির ভারত

টি২০ সিরিজের পর একদিনের সিরিজেও প্রথম ম্যাচে কুলদীপ যাদবের স্পিন অস্ত্রে ঘায়েল হয়েছে ইংরেজরা। কুলদীপ প্রথম ম্যাচে ৬ উইকেট নিয়েছেন ২৫ রানে। কোনও ইংরেজ ব্যাটসম্যান তাঁকে খেলতে পারেননি। তার সঙ্গে অন্য বোলারদের মধ্যে উমেশ যাদবও উইকেট নেওয়ার ফর্ম ধরে রেখেছেন।

সবমিলিয়ে ভারতের ব্যাটসম্যানরা ফর্মে রয়েছেন। সঙ্গে বোলাররাও। হিটম্যান রোহিত শর্মা শতরান করেছেন। শিখর ধাওয়ানও ফর্মে রয়েছেন। অধিনায়ক বিরাট কোহলি, কেএল রাহুলরা ফর্মে রয়েছেন। ফলে এই ভারতকে আটকানো সহজ হবে না ইংল্যান্ডের।

এদিকে ইংল্যান্ড ব্যাটসম্যানরা মোটামুটি ফর্মে থাকলেও ভারতীয় ব্যাটসম্যানদের আটকাতে বিফল হয়েছেন ইংল্যান্ডের বোলাররা। এছাড়া মিডল অর্ডার খুব বেশি ফর্মে নেই। বিশেষ করে ইয়ন মর্গ্যান ও বেন স্টোকস। আগের ম্যাচে স্টোকস একশো বল খেলে অর্ধশতরান করে ফেরেন। ফলে শেষদিকে ইংরেজরা অনেক কম রানে ইনিংস শেষ করে।

দ্বিতীয় ম্যাচে ভারত সম্ভবত আগের ম্যাচের দলই খেলাবে। সেক্ষেত্রে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, কেএল রাহুল, এমএস ধোনি, সুরেশ রায়না, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, সিদ্ধার্থ কউল, উমেশ যাদবরাই প্রথম একাদশে সুযোগ পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+