IND vs ENG: কটকে ভারতের লক্ষ্য সিরিজ জয়, ইংল্যান্ডের ডু-অর-ডাই! দুই দলের একাদশ নিয়ে তুঙ্গে চর্চা

IND vs ENG: কটকের বরাবাটি স্টেডিয়ামে কাল দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। ভারত জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ পকেটে পুরে ফেলবে।

ইংল্যান্ড নাগপুরে হারার ফলে তাদের কাছে এই ম্যাচ হয়ে দাঁড়িয়েছে মরণ-বাঁচন ম্যাচ। সিরিজ জিইয়ে রাখতে বদ্ধপরিকর জস বাটলারের দল।

IND vs ENG - -

কটকের এই স্টেডিয়ামে শেষবার একদিনের আন্তর্জাতিক হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বর মাসে। সেবার ওয়েস্ট ইন্ডিজকে হাই স্কোরিং ম্যাচে ৩১৬ রানের টার্গেট তাড়া করে ভারত হারিয়েছিল। ৮১ বলে ৮৫ রানের ইনিংস খেলে বিরাট কোহলি ম্যাচের সেরা হয়েছিলেন।

নাগপুরে হাঁটুর সমস্যার কারণে বিরাট খেলতে পারেননি। তবে কালকের ম্য়াচে কোহলি খেলবেন। আর তাতেই জল্পনা তৈরি হয়েছে তাহলে কাকে বসাবে ভারত? সাফল্য যদি মাপকাঠি হয় তাহলে কালকের ম্যাচে যশস্বী জয়সওয়ালের উপর কোপ নামতে পারে।

যদিও চ্য়াম্পিয়ন্স ট্রফির আগে যশস্বীকে আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ দেওয়া হলে শ্রেয়স আইয়ারকে বিশ্রাম দেওয়া হতে পারে। যদিও নাগপুরে ঝোড়ো অর্ধশতরান করেছিলেন শ্রেয়স। শুভমান গিল করেন ৮৭। হাফ সেঞ্চুরি হাঁকান অক্ষর প্যাটেল।

২০১৭ সালেও কটকে হাই স্কোরিং ওডিআই হয়েছিল। ভারত ৬ উইকেটে ৩৮১ তুলেছিল যুবরাজ সিংয়ের ১২৭ বলে ১৫০ রানে ভর করে। মহেন্দ্র সিং ধোনি করেছিলেন ১২২ বলে ১৩৪। ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে ৩৬৬ অবধি পৌঁছয়। অধিনায়ক ইয়ন মর্গ্যান ৮১ বলে ১০২, জেসন রয় ৮২ ও মঈন আলি ৫৫ করেছিলেন।

কালকের ম্যাচও হাই স্কোরিং হতেই পারে। বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার। ডিউ ফ্যাক্টর হতে পারে। তাপমাত্রা বিকেল পাঁচটায় ৩০ ডিগ্রির কাছে থাকলেও রাত ৯টা নাগাদ নামতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসে।

ভারত কালকের ম্যাচে লোকেশ রাহুলের জায়গায় ঋষভ পন্থকে খেলাতে পারে। হর্ষিত রানার জায়গায় অর্শদীপ সিংকে নামানো হতে পারে। কুলদীপ যাদবের জায়গায় বরুণ চক্রবর্তীকে খেলানো হতে পারে। ইংল্যান্ড প্রথম ম্যাচে মার্ক উডকে বিশ্রাম দিয়েছিল। কাল তাঁকে দলে ফেরানো হতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল বা ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা বা অর্শদীপ সিং, মহম্মদ শামি।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ- বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড বা সাকিব মাহমুদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+