নিয়ন্ত্রণ হারিয়েছেন বিরাট! রোহিত-ধাওয়ান স্পর্শ করলেন সচিন-সৌরভের নজির

আজ পুনেতে সিরিজ নির্ণায়ক তৃতীয় তথা শেষ একদিনের আন্তর্জাতিকে আরও একবার টস হেরে ব্যাটিং করছে ভারত। অধিনায়ক বিরাট কোহলি ও লোকেশ রাহুল ব্যর্থ হলেও ভারত বড় রানের দিকে এগোচ্ছে ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ডিয়ার অর্ধশতরানে ভর করে। ঝোড়ো ব্যাটিং করে এদিন টানা দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করেন পন্থ। টপকে যান আগের ম্যাচের নিজের সেরা রানও। ৫টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৬২ বলে ৭৮ করে তিনি স্যাম কারানের বলে কট বিহাইন্ড হন ৩৬ ওভারে দলের ২৫৬ রানের মাথায়। যদিও এরপরই ৩৬ বলে অর্ধশতরান পূর্ণ করে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া।

শতরানের ওপেনিং জুটি

শতরানের ওপেনিং জুটি

আজ রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ওপেনিং জুটিতে ওঠে ১০৩ রান, ১৪.৪ ওভারে। ৬টি চারের সাহায্যে ৩৭ বলে ৩৭ রানে আউট হন রোহিত শর্মা। আদিল রশিদের বলে বোল্ড হন তিনি। রোহিত ফেরার ১২ বল পরেই ফেরেন শিখর ধাওয়ান। ১০টি চারের সাহায্যে ৫৬ বলে ৬৭ রান করেন শিখর। তিনি যখন আউট হতে ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১১৭। ধাওয়ান রশিদের বলে কট অ্যান্ড বোল্ড হন। ১০ বলে ৭ রান করে মঈন আলির ঘূর্ণিতে ঠকে ক্লিন বোল্ড হন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতের তৃতীয় উইকেট পড়ে ১২১ রানে। ১৮ বলে ৭ রান করে লোকেশ রাহুল আউট হন দলের ১৫৭ রানের মাথায়।

সচিন-সৌরভের পরেই

সচিন-সৌরভের পরেই

এদিন শতরানের পার্টনারশিপ গড়ার সঙ্গে সঙ্গেই একটি মাইলস্টোন পেরিয়ে গেল রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের জুটি। সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর রোহিত-শিখরের ওপেনিং জুটি একদিনের আন্তর্জাতিকে ৫ হাজার রানের মাইলস্টোন পেরিয়ে যায়। ১১১টি ইনিংসে তাঁদের জুটিতে উঠেছে মোট ৫,০৮১ রান। সচিন-সৌরভের জুটিতেই এখনও অবধি সবচেয়ে বেশি ১৩৬ ইনিংসে ৬,৬০৯ রান উঠেছে। অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেডেন রয়েছেন সচিন-সৌরভের পরেই, অস্ট্রেলিয়ার এই ওপেনিং জুটির মোট রান ৫,৩৭২। ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্সের জুটি (৫,১৫০) রয়েছে তিনে, রোহিতদের ঠিক আগে।

বিরাটের টস ভাগ্য

বিরাটের টস ভাগ্য

আজ ফের টস হারলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, টি ২০ ও ওয়ান ডে সিরিজের মোট ১২টি ম্যাচে বিরাট টস জিতেছেন মাত্র ২ বার। টানা ছটি ম্যাচে টস হারের পর বিরাট কোহলি বলেন, সেই একই কথা বলতে হচ্ছে টসে কারও নিয়ন্ত্রণ নেই। এটা আমার নিয়ন্ত্রণের একেবারেই বাইরে! তবে আমিও টস জিতলে ফিল্ডিং নিতাম। আজকের উইকেটকে সিরিজের সেরা উইকেট বলেই মনে হচ্ছে। আমার পরিকল্পনা যথাযথভাবে প্রয়োগ করতে হবে। বড় রান তোলাই লক্ষ্য। দেওয়ালে পিঠ ঠেকে গেলেই আমাদের সেরাটা বেরিয়ে আসে। টেস্ট সিরিজে পিছিয়ে পড়ে জিতেছি। টি ২০ সিরিজে দুবার পিছিয়ে পড়ে জিতেছি। এখানে কামব্যাক ঠিক নয়, কারণ আজ সিরিজ নির্ণায়ক ম্যাচ। উইকেটের চরিত্র অনুযায়ী কুলদীপ যাদবের জায়গায় টি নটরাজনকে খেলানো হচ্ছে।

শতরানের খরা চলছেই

শতরানের খরা চলছেই

ভারত অধিনায়ক হিসেবে আজ ২০০তম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে বিরাটের নেতৃত্বে ১৯৯টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১২৯টিতে। সাফল্যের হার ৬৬ শতাংশ। তবে ১৬ মাস ধরে চলা বিরাটের আন্তর্জাতিক শতরানের খরা এই ম্যাচেও কাটল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+