কে ও কেন ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক, জানালেন গাভাসকর

আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টে়ডিয়ামে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টেও অ্যাডভান্টেজ ভারত। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে যাওয়ার পরই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে বিরাট কোহলির দল। আর সেই সঙ্গে ভারত অধিনায়ককে দরাজ সার্টিফিকেট দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর।

ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়কের নাম

সবচেয়ে বেশি ৬০টি টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়ার মহেন্দ্র সিং ধোনির রেকর্ড আজ স্পর্শ করেছেন বিরাট কোহলি। তবে সফলতম অধিনায়কের তকমা তিনি ধোনিকে টপকে পেয়ে গিয়েছেন ২০১৯ সালেই। বড় অঘটন না ঘটলে ধোনিকে তিনি টপকে যাবেন লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। বিরাট কোহলির দলকেই সর্বকালের সেরা হিসেবে অভিহিত করলেন গাভাসকর। তাঁর মতে, যে কোনও দলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভালো খেলছে, জিতছে বিরাটের দল। এমনকী বিদেশের মাটিতেও।

বিরাটের দলকে এক সময়ের দাপুটে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করেছেন সানি। তিনি বলেন, বিরাটদের মতোই ১৯৭০, ১৯৮০-র দশকে এমন দাপট দেখাত ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, এমনকী পরের কয়েক বছরে ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। নব্বইয়ের দশকে তেমনভাবেই আধিপত্যের ধারা বজায় রেখেছিল স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া। বিরাট কোহলির দলও সেই একই পথে বিভিন্ন দেশে জয়ের ধারা অব্যাহত রাখছে। অস্ট্রেলিয়া সফরে ভারত যে অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে সিরিজ জিতে ফিরেছে সেই দলে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার. লাবুশানের মতো ক্রিকেটাররা ছিলেন। তা সত্ত্বেও সিরিজে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে এসেছে ভারত, সব বাধা টপকে। আমার মতে, তাই এটাই সর্বকালের সেরা ভারতীয় দল। বিরাটের এই দলকে হারানো যে দুঃসাধ্য ব্যাপার তা মেনে নিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার গ্রেম সোয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+