আইসিসি টি ২০ ক্রমতালিকায় উত্থান বিরাটের, নামলেন রাহুল

আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কাল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লড়াই ভারতের। গতকাল বিরাটদের হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে দুই-একে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। যদিও পরপর দুটি অর্ধশতরান হাঁকিয়ে আইসিসি ক্রমতালিকায় ব্যাটসম্যানদের মধ্যে এক ধাপ উঠলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পরপর ব্যর্থতার জেরে এক ধাপ নেমে গিয়েছেন লোকেশ রাহুল।

বিরাট পাঁচে

বিরাট পাঁচে

পরপর দুটি অর্ধশতরান। একটিতে দল জিতেছে, অপরটিতে গতকাল দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিলেও জেতাতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি। তবে তিনি ছন্দে থাকায় আজ প্রকাশিত টি ২০ আন্তর্জাতিকে আইসিসি-র ব্যাটসম্যানদের ক্রমতালিকায় বিরাট কোহলি এক ধাপ উঠে চলে এসেছেন পাঁচ নম্বরে। তাঁর পয়েন্ট ৭৪৪। একদিনের আন্তর্জাতিকের ক্রমতালিকায় শীর্ষস্থানই ধরে রেখেছন ভারত অধিনায়ক। সেই তালিকায় বিরাটের পয়েন্ট ৮৭০।

রাহুল নামলেন

রাহুল নামলেন

টানা ব্যর্থতা। ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর লোকেশ রাহুলের পাশে দাঁড়িয়েছেন। রাহুলের সম্প্রতি খারাপ ফর্ম যাচ্ছে। শেষ চারটি টি ২০-তে তাঁর রান যথাক্রমে ০, ১, ০, ০। তবু তাঁর দক্ষতার উপর ভরসা রেখে রোহিত শর্মার সঙ্গে রাহুলকেই প্রথম পছন্দের ওপেনিং কম্বিনেশন ভাবছে টিম ম্যানেজমেন্ট। যদিও খারাপ ফর্মের জেরে এক ধাপ নেমে টি ২০ ক্রমতালিকায় চারে চলে এলেন রাহুল। তাঁর পয়েন্ট ৭৭১। শীর্ষস্থান ধরে রেখেছেন ডেভিড মালান।

প্রথম কুড়িতে রোহিত

প্রথম কুড়িতে রোহিত

একদিনের ক্রমতালিকায় বিরাটের পর দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মা অবশ্য টি ২০ ক্রমতালিকায় রয়েছেন ১৫ নম্বরে। গতকাল বাটলারকে যোগ্য সঙ্গত দিয়ে ৪০ রানে অপরাজিত থাকা জনি বেয়ারস্টো উঠে এসেছেন ১৪ নম্বরে। গতকালের ম্যাচের সেরা বাটলার উঠে এসেছেন ১৯ নম্বরে। এই ক্রমতালিকায় নেমে গিয়ে ২৭ নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান, ৩১-এ রয়েছেন শ্রেয়স আয়ার। শিখরের মতো নেমে গিয়েছেন ইংল্যান্ড ওপেনার জেসন রয়ও। তিনি আছেন ২৪-এ। ঋষভ পন্থ উঠে এসেছেন আশি নম্বরে। মণীশ পাণ্ডে নেমে গিয়েছেন ৭৭-এ।

প্রথম দশে নেই ভারতীয় বোলার

প্রথম দশে নেই ভারতীয় বোলার

আইসিসি টি ২০ ক্রমতালিকায় প্রথম দশে নেই কোনও ভারতীয় বোলার। ৬৩১ পয়েন্ট নিয়ে এগারো নম্বর জায়গাটি ধরে রেখেছন ওয়াশিংটন সুন্দর। ইংল্য়ান্ডের আদিল রশিদ রয়েছেন পঞ্চম স্থানে। জশপ্রীত বুমরাহ এই সিরিজে খেলছেন না, তিনি নেমে গিয়েছেন ২৩-এ। ২৫ নম্বর জায়গাটি যুজবেন্দ্র চাহাল ধরে রাখলেও ২৭-এ নেমে গিয়েছেন শার্দুল ঠাকুর। অলরাউন্ডারদের তালিকায় প্রথম কুড়িতে নেই দুই দলের কোনও ক্রিকেটারই। দলগত ক্রমতালিকায় শীর্ষ রয়েছে ইংল্যান্ড। তারপরেই ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+