জাতীয় দলে সুযোগের খবর পেয়েই প্রথম যে কথা মাথায় আসে সূর্যকুমারের
আইপিএল-সহ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে ডাক পেলেন সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের দলের নতুন মুখদের মধ্যে তিনি অন্যতম। ২০১০ সালে মুম্বই দলের হয়ে অভিষেক হওয়া সূর্যকুমার তাই প্রথমবার ভারতীয় দলে সুযোগ পাওয়ার পূর্ণ সদ্ব্যবহার করে নিজের সেরাটা দিতে প্রস্তুত।

ভারতীয় দলে ডাক পাওয়ার পরদিনই বিজয় হাজারে ট্রফিতে অর্ধশতরান করেছেন সূর্যকুমার। পৃথ্বী শ-এর অপরাজিত ১০৫ ও সূর্যকুমার যাদবের ৫০ রানের সুবাদে ১৮ ওভার বাকি থাকতেই দিল্লিকে হারিয়ে দিয়েছে মুম্বই। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে সূর্য ৩৩ বলে ৫০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের পঞ্চম আইপিএল জয়েও বড় ভূমিকা নেন সূর্যকুমার। গত আইপিএলে তাঁর ব্যাটিং গড় ছিল ৪০.২২ এবং স্ট্রাইক রেট ১৫৫-র বেশি।
সূর্যকুমার যাদব বলেন, সামনের মাসেই জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, এটা আমার কাছে খুব গর্বের বিষয়। প্রথম যেদিন ক্রিকেট খেলা শুরু করি, বাবা-মায়ের সমর্থন পাওয়া, জাতীয় দলে ডাক পাওয়ার খবর পেয়ে এ সবই প্রথম মনে পড়ছিল। আইপিএলে ভালো পারফর্ম করা সত্ত্বেও অস্ট্রেলিয়া সফরে ডাক পাননি। তবে সে সব মাথায় রাখেননি সূর্য। বরং এই সুযোগকে কাজে লাগাতে চাইছেন। তিনি জানিয়েছেন, অনুশীলন থেকে ফিরে স্নান করার আগে বসেছিলাম। তখনই খবরটা পাই। খুব খুশি। এ বছরের সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে সাফল্য না পেলেও ভারতীয় টি ২০ দলে যোগ দেওয়ার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে সূর্যকুমার পাখির চোখ করছেন বিজয় হাজারে ট্রফিকেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications