ইংল্যান্ডে ভারতের টেস্ট সিরিজের ফল নিয়ে পূর্বাভাস রাহুল দ্রাবিড়ের

২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি ভারত। প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, অগাস্ট মাসে ভারত যে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলবে তা অস্ট্রেলিয়া সফরের চেয়েও কঠিন হবে। কঠিন লড়াই হবে বলে মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা কোচ রাহুল দ্রাবিড়ও। যদিও শেষ হাসি বিরাটরাই হাসবেন বলে পূর্বাভাস দিলেন তিনি।

সেরা সুযোগ

সেরা সুযোগ

করোনা আক্রান্তদের সাহায্য করতে লাইভ এইড ইন্ডিয়া ট্রাস্টের তরফে আয়োজিত ওয়েবমিনারে ভারতের ইংল্যান্ড সফরের প্রসঙ্গটি ওঠে। রাহুল দ্রাবিড় বলেন, ইংল্যান্ডে ভারতের এবার ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের বোলিং শক্তি নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। বিশেষ করে তাঁদের সিম বোলিং অনবদ্য। কাদের প্রথম একাদশে ইংল্যান্ড রাখবে সেটা অবশ্যই দেখার। এখন যদি ইংল্যান্ডের প্রথম ছয় বা সাতজন ব্যাটসম্যানের দিকে তাকানো যায় তাহলে একজনই গ্রেট রয়েছেন তিনি জো রুট। বেন স্টোকস ভালো অলরাউন্ডার। তাঁর বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনও কিন্তু ভালো বোলিং করছেন। ফলে এই লড়াইটাও বেশ উপভোগ্য হবে। ভারতে স্টোকসকে বারবার অশ্বিন সমস্যায় ফেললেও ইংল্যান্ডেও তাঁদের দ্বৈরথ এক অন্য মাত্রা যোগ করবে।

বিরাটরাই জিতবেন

বিরাটরাই জিতবেন

রাহুল দ্রাবিড় আরও বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের পর দেশের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে ভারত এই সিরিজে নামবে সেই আত্মবিশ্বাস সম্বল করেই। আমি তো প্রস্তুতির নিরিখেও বিরাটদেরই এগিয়ে রাখব। কয়েকজন আগেও ইংল্যান্ড সফরে খেলেছেন। ব্যাটিং অর্ডারে সেই অভিজ্ঞতা কাজে লাগবে। তাই আমার মতে, এবারই সেরা সুযোগ আমাদের রয়েছে এবং ভারত ৩-২ ব্যবধানে সিরিজ জিতবে। তবে দ্রাবিড়ের পরামর্শ, উইকেটের মূল্য সম্পর্কে সচেতন থেকে বল বুঝে খেলে বেশি সময় উইকেটে থাকতে হবে। স্কোরবোর্ডে রান তুলে ফেলতে পারলেই প্রতিযোগিতায় এগিয়ে থাকা সম্ভব হবে।

যে কারণে এগিয়ে

যে কারণে এগিয়ে

ইংল্যান্ড সফরে ভারতের ভালো ফলের বিষয়ে দ্রাবিড় আত্মবিশ্বাসী আরও একটা কারণে। তিনি বলেন, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে এক মাসেরও বেশি সময় হাতে পাবে ভারত। অন্য কোনও দল ইংল্যান্ডের পরিবেশে মানিয়ে নেওয়ার এমন সুবিধা আগে পায়নি। এই সুযোগটাও ভারতীয় দল কাজে লাগাতে চাইবে বলে নিশ্চিত দ্রাবিড়। ইংল্যান্ডের আবহাওয়া ও পরিবেশ ভারত বা অস্ট্রেলিয়ার চেয়ে অনেকটাই আলাদা। ব্যাটসম্যানদের অনেক সময়ই সেট হওয়া নিয়ে দ্বিধা কাটে না ইংল্যান্ডে। এমনকী সেট হয়ে ৩০, ৪০ বা ৫০ করার পরেও দ্রুত পরিস্থিতি বদলে যেতে পারে। আবহাওয়ার পরিবর্তনের ফলে ৪০ বা ৫০ ওভারের পুরানো বলেও ভালো স্যুইং করানো যায় ইংল্যান্ডে। ভারত বা অস্ট্রেলিয়ায় কোকাবুরা বল ৪০-৫০ ওভার খেলা হলেই নরম হয়ে যায় বলে ব্যাট করতে সুবিধা হয়। কিন্তু ডিউক বলে তা হয় না। তাই সেট হয়ে পার্টনারশিপ এগিয়ে নিয়ে যেতে হলে মনঃসংযোগে চিড় ধরানো এড়াতেই হবে।

দল নিয়ে

দল নিয়ে

রাহুল দ্রাবিড় বলেন, ভারতের দল নির্বাচন সঠিকই হয়েছে। কুলদীপ যাদবও দাবিদার ছিলেন। তবে তাঁর ফর্মের সাময়িক বিচ্যুতিতেই তিনি বাদ পড়েছেন। অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এমনকী ওয়াশিংটন সুন্দর যেমন খেলছেন তাতে তাঁদের সঙ্গে দৌড়ে কুলদীপ পিছিয়ে পড়েছেন এবং তাঁকে বাইরে রাখা সঠিক সিদ্ধান্ত। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা বা তাঁদের স্থান যাঁরা নিতে পারেন সেই অক্ষর বা সুন্দর ব্যাট হাতেও দলকে ভরসা দিচ্ছেন। এতে ভারতের ব্যাটিং গভীরতাও বাড়ছে। তবে দেশ থেকে রওনা দেওয়ার আগে ভারতের প্রথম একাদশ যে তৈরি সে ব্যাপারেও নিশ্চিত দ্রাবিড়। তিনি আরও বলেন, ভারতের বোলিং আক্রমণের কথা মাথায় রেখে ইংল্যান্ড ভালো উইকেটই বানাবে। আমার অভিজ্ঞতায় বলছি যদি রোদ থাকে এবং পাঁচ দিনই পিচে জল না দেওয়া হয় তাহলে চতুর্থ দিন থেকে ইংল্যান্ডে বল ঘুরবে। দ্রাবিড় তাই প্রথম একাদশে দেখতে চান অশ্বিন, জাদেজার সঙ্গে তিন সিমারকে। সেই সঙ্গে কয়েকটা টস জিতলেও ভারতের কাজ সহজ হয়ে যাবে বলে ধারণা দ্রাবিড়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+