মোতেরায় ভারত-ইংল্যান্ডের দিন রাতের টেস্ট বসে দেখবেন কত দর্শক?
মোতেরায় ভারত-ইংল্যান্ডের দিন রাতের টেস্ট বসে দেখবেন কত দর্শক?
অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের দ্বিতীয় দিন রাতের টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে। আর কিছু সময় পরেই ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। করোনা ভাইরাসের আবহে এই হাই ভোল্টেজ ম্যাচে একসঙ্গে মাঠে বসে কতজন দর্শক দেখবেন, তা জেনে নেওয়া যাক।

অতিমারীর কারণে ভারতে দীর্ঘদিন বন্ধ ছিল বাইশ গজের খেল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের হাত ধরে দেশে ফের চালু হয়েছে ক্রিকেট। যদিও চিপকে এই সিরিজের প্রথম ম্যাচ দর্শকশূন্য মাঠেই হয়েছে। একই মাঠে হওয়া দ্বিতীয় টেস্টে দর্শক প্রবেশের অনুমতি দেয় প্রশাসন। ওই ম্যাচের প্রতিদিন মাঠে বসে মোট ধারণ ক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখেন। ক্রিকেট মাঠে ফের দর্শক সমাগমে আবেগতাড়িত হয়ে পড়েছিল বিসিসিআই। চেনা ফ্যানদের গর্জনকে শক্তি বানিয়ে ইংল্যান্ডকে ওই টেস্ট ৩১৭ রানে হারিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল।
এমনই এক পরিস্থিতি আহমেদাবাদের মোতেরায় ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট শুরু হতে চলেছে। দিন রাতের ফর্ম্যাটে শুরু হতে চলা এই ম্যাচে করোনা ভাইরাসের আতঙ্ক ঠেলে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। ফ্যানদের গর্জনের মাঝে মায়াবী মোতেরায় ম্যাচ আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।
নতুন ভাবে গড়ে ওঠা সর্দার প্যাটেল স্টেডিয়ামে একসঙ্গে ১ লক্ষ ১০ হাজার মানুষ বসে খেলা দেখতে পারেন। বিশ্বের অন্য কোনও প্রান্তে এত বড় ক্রিকেট স্টেডিয়াম আর নেই। এহেন ময়দানে অনুষ্ঠিত হতে চলা প্রথম আন্তর্জাতিক ম্যাচ ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে অতিমারীর জেরে এই মোট ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক মাঠে বসে প্রতিদিন খেলা দেখতে পারবেন বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। প্রথম তিন দিনের টিকিট আর অবশিষ্ট নেই বলে জানিয়েছে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications