একদিনের সিরিজেও খেলবেন না বুমরাহ, বিয়ের পর নামবেন আইপিএলেই

জল্পনা সত্যি হলো। টি ২০-র পর ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও খেলবেন না জশপ্রীত বুমরাহ। আজ ঘোষিত ভারতীয় দলে তাঁর নাম নেই। দল ঘোষণার পর টুইটারে নিজের বিয়ের রিসেপশনের ছবি পোস্ট করেছেন ভারতের এই পেসার।

একদিনের সিরিজেও খেলবেন না বুমরাহ, বিয়ের পর নামবেন আইপিএলেই

গত ১৫ মার্চ গোয়ায় টেলিভিশন সঞ্চালিকা ও মডেল সঞ্জনা গণেশনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুমরাহ। বিয়ের জন্য আমেদাবাদের মোতেরায় চতুর্থ টেস্ট ও টি ২০ সিরিজেও খেলেননি। বোর্ড তাঁর ছুটি মঞ্জুর করেছিল। তখন থেকেই মনে করা হচ্ছিল বিয়ের পর একেবারে আইপিএলেই নামবেন তিনি। সেই জল্পনাই সত্যি হলো।

দল ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় স্ত্রী সঞ্জনার সঙ্গে নিজের দুটি ছবি পোস্ট করেছেন বুমরাহ। রিসেপশনের ছবি দুটি পোস্ট করে তিনি টুইটার ও ইনস্টাগ্রামে লিখেছেন, গত কয়েকটা দিন আমার কাছে ম্যাজিকাল ছিল। যে ভালোবাসা ও শুভেচ্ছা আমরা পেয়েছি তাতে আমরা আপ্লুত। সকলকে ধন্যবাদও জানিয়েছেন বুমরাহ।

অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজে যে দল খেলেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সেই দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। ময়াঙ্ক আগরওয়াল, জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মণীশ পাণ্ডে, নভদীপ সাইনি ও সঞ্জু স্যামসনকে তিন ম্যাচের সিরিজের দলে রাখা হয়নি। রোহিত শর্মাও ওয়ান ডে সিরিজ খেলেননি অস্ট্রেলিয়ায়। তাঁর সঙ্গেই ইংল্যান্ড সিরিজের দলে এসেছেন ঋষভ পন্থ, ক্রুণাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ সিরাজ। দলে নতুন মুখ কর্নাটক তথা কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার এম প্রসিধ কৃষ্ণা। গতকালের ম্যাচের সেরা সূর্যকুমার যাদবকেও দলে রাখা হয়েছে।

ছবি- টুইটার (জশপ্রীত বুমরাহ)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+