প্রথম একাদশ বেছে নেওয়াই বড় চ্যালেঞ্জ ভারতের, শিখর বাইরেই থাকতে পারেন

শুক্রবার থেকে আমেদাবাদের মোতেরায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টি ২০ সিরিজ। তার আগে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে বিরাট কোহলির দল। অপশন বেশি, তাই প্রথম একাদশ বেছে নেওয়াই এখন ভারতীয় থিঙ্কট্যাঙ্কের পক্ষে কঠিন কাজ।

ভরসা দিতে প্রস্তুত হার্দিক

ভরসা দিতে প্রস্তুত হার্দিক

মোতেরার পিচ স্পিন সহায়ক। অন্তত প্রথম দুটি টেস্ট, এমনকী তার আগে সৈয়দ মুস্তাক আলি টি ২০-র খেলাতেও তা-ই দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে ভারত তিন স্পিনারে যাবে এটা নিশ্চিত। ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল প্রথম একাদশে থাকতে পারেন। হার্দিক পাণ্ডিয়া নেটে বোলিং শুরু করেছেন পুরোদমে। তিনি কতটা ছন্দে স্বাভাবিকভাবে বল করতে পারছেন তা আগামী কয়েক দিনের অনুশীলনে আরও স্পষ্ট হবে। ২০১৯ সালে স্ট্রেস ফ্র্যাকচারের পর হার্দিক বেশি বোলিং করেননি। অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজে বল করলেও বোলিং অ্যাকশনে এসেছে পরিবর্তন। হার্দিক নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ১২ তারিখ মাঠে ফেরার অপেক্ষায়। কোলাজে যেমন হার্দিককে বোলিং করতে দেখা যাচ্ছে, তেমনই নেটে ব্যাট করতেও দেখা যাচ্ছে। হার্দিকের ব্যাটিংয়ের দিকে নজর রাখছেন কোচ রবি শাস্ত্রী ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। হেলিকপ্টার শট মারার চেষ্টা করতেও দেখা যাচ্ছে হার্দিককে। তাঁর মাঠে ফেরা দলকে অনেকটাই ভরসা দেবে।

বাইরে থাকতে পারেন ধাওয়ান

বাইরে থাকতে পারেন ধাওয়ান

টি ২০ দলে রয়েছেন শিখর ধাওয়ান। কিন্তু ভারতীয় শিবির সূত্রে খবর, প্রথম একাদশে বাইরেই থাকতে পারেন শিখর। রোহিত শর্মার সঙ্গে লোকেশ রাহুলকেই প্রথম পছন্দের ওপেনিং জুটি হিসেবে মনে করা হচ্ছে। শিখরকে রিজার্ভ ওপেনার হিসেবে রাখা হবে। রোহিত বা রাহুলের মধ্যে কেউ চোট পেলে বা বিশ্রাম দেওয়া হলে তবেই সুযোগ পেতে পারেন শিখর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, শিখরকে দিয়ে ওপেন করিয়ে রাহুলকে মিডল অর্ডারে খেলানো হতে পারে। কিন্তু রাহুলের আত্মবিশ্বাসে আঘাত দেওয়া হবে না বলেই খবর। ফলে প্রথম ম্যাচে তিনিই শুরু করবেন বলে মনে করা হচ্ছে।

অভিষেক হতে পারে সূর্যকুমারের

অভিষেক হতে পারে সূর্যকুমারের

আইপিএলে দুরন্ত ছন্দে থেকে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএল জেতানোর অন্যতম কারিগর সূর্যকুমার যাদব জাতীয় দলে ডাক পেয়েছেন। ঘরোয়া টুর্নামেন্টগুলিতেও ভালো খেলেছেন সূর্যকুমার। এবার তাঁর টি ২০ অভিষেক হতে পারে জাতীয় দলের জার্সি গায়ে। ঋষভ পন্থকে চারে খেলানো হতে পারে। সেক্ষেত্রে আইপিএলের পারফরম্যান্সের কারণে সূর্যর অভিষেক হতেই পারে আসন্ন সিরিজে। তিনি পাঁচে নামতে পারেন। ছয়ে হার্দিক। প্রাক্তন জাতীয় নির্বাচক দেবাং গান্ধী বলেছেন, সূর্যকুমারকে যদি টি ২০ বিশ্বকাপের জন্য ভাবা হয় তাহলে তাঁকে বেশি করে সুযোগ দেওয়া উচিত। তাঁকে ওয়ান ডে দলেও রাখার পক্ষে সওয়াল করেন দেবাং।

ছবি- টুইটার

ভুবির সঙ্গী কে

ভুবির সঙ্গী কে

ভুবনেশ্বর কুমার প্রথম একাদশে থাকছেন। মহম্মদ শামি ও জশপ্রীত বুমরাহ নেই। এই পরিস্থিতিতে প্রথম একাদশে তাঁর সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে টি নটরাজনই। মোতেরায় ভারত দুই বিশেষজ্ঞ পেসার আর সেই সঙ্গে অলরাউন্ডার হার্দিককে রেখেই এগোতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+