দর্শকশূন্য মোতেরায় তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে টস জিতে ফিল্ডিং ইংল্যান্ডের

আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড তৃতীয় টি ২০ আন্তর্জাতিক। সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে টস জিতে ফিল্ডিং নিল ইংল্যান্ড। আজকের ম্যাচ-সহ চলতি টি ২০ সিরিজের বাকি তিনটি ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। করোনা পরিস্থিতির জন্যই বিসিসিআইয়ের এই পদক্ষেপ। লাল মাটির পিচে আজ আগের তুলনায় বল বেশি ঘুরবে বলে মনে করা হচ্ছে। সূর্যকুমার যাদবের জায়গায় প্রথম একাদশে ফিরেছেন রোহিত শর্মা। তিনি রাহুলের সঙ্গে ওপেন করবেন। তিনে নামবেন ঈষান কিষাণ।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড তৃতীয় টি ২০ আন্তর্জাতিক

টস জিতলে তিনিও ফিল্ডিংই নিতেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। যদিও তিনি বলেন, টসের উপর কারও নিয়ন্ত্রণ থাকে না। তাই টসের পর যা হবে তা মানিয়ে এগোতে হবে। তবে এটা খুব আকর্ষণীয় চ্যালেঞ্জ হতে চলেছে। সিরিজ একন তুল্যমূল্য জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ইংল্যান্ড কঠিন চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত থাকবে। আমরাও তৈরি। তাছাড়া বিশ্বকাপের সময়ও টস হেরে প্রথমে ব্যাট করতে হতেই পারে। তাই টস নিয়ে খুব মাথাব্যথা নেই। বরং বিশ্বকাপের জন্য সবরকম পরিস্থিতি মোকাবিলা করেই তৈরি থাকব আমরা। করোনা পরিস্থিতির জন্য আজ মাঠে দর্শক নেই। বিরাটকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মাঠে দর্শকদের সমর্থন বাড়তি সুবিধা দেয়। কিন্তু আমরা সকলেই পেশাদার, ফলে যে কোনও পরস্থিতির জন্য আমরা তৈরি।

এদিকে বিরাটের টস হারাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মজাদার মিম ছড়াচ্ছে। কেউ লিখেছেন, প্রতিদিন অনুশীলনে কোচ রবি শাস্ত্রী বিরাটকে একশোবার টস জেতার প্রশিক্ষণ দিতে পারেন। কেউ আবার লিখছেন, টস জিততে বিরাট বরং দীনেশ কার্তিকের পরামর্শ মেনে এগোন। এবার চোখ রাখা যাক দুই দলের প্রথম একাদশের দিকে।

ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আয়ার, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল

ইংল্যান্ড: জেসন রয়, জস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), বেন স্টোকস, সাম কারান, ক্রিস জর্ডন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+