ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : চিপকে ব্যক্তিগত ক্যারিশমায় উজ্জ্বল কোন কোন ক্রিকেটার?

ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : চিপকে ব্যক্তিগত ক্যারিশমায় উজ্জ্বল কোন কোন ক্রিকেটার?

আগামী শুক্রবার অর্থাৎ ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের চিপকে হবে ম্যাচ। যে মাঠ টিম ইন্ডিয়ার পয়া হিসেবেই পরিচিত। সেখানে ব্যক্তিগত ক্যারিশমায় কোন কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক উজ্জ্বল, তা দেখে নেওয়া যাক। ইংল্যান্ডের ক্ষেত্রেও একই পরিসংখ্যানে নজর ফেরানো নেওয়া যাক।

চিপকে সবচেয়ে বেশি রান কোন ভারতীয় ব্যাটসম্যানের

চিপকে সবচেয়ে বেশি রান কোন ভারতীয় ব্যাটসম্যানের

চেন্নাইয়ের চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টেস্টে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। এই মাঠে লাল বলের ফর্ম্যাটে ১০১৮ রান করেছেন লিটল মাস্টার। মাত্র ১২টি টেস্ট ম্যাচ খেলে ৫৯.৮৮-এর গড়ে চিপকে এত রান করেছেন গাভাসকর। তাতে তিনটি শতরান ও তিনটি অর্ধশতরান সামিল রয়েছে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৩৬।

চিপকে সবচেয়ে বেশি রান কোন ইংল্যান্ড ব্যাটসম্যানের

চিপকে সবচেয়ে বেশি রান কোন ইংল্যান্ড ব্যাটসম্যানের

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টেস্টে সবচেয়ে বেশি রান করা ইংল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন মাইক গ্যাটিং। এই মাঠে মাত্র তিনটি টেস্ট খেলে তিনি ৫৯.৫০-এর গড়ে ২৩৮ রান করেছেন। চিপকে গ্যাটিংয়ের সর্বোচ্চ স্কোর ২০৭।

এক ইনিংসে সবচেয়ে বেশি রান

এক ইনিংসে সবচেয়ে বেশি রান

চিপকে টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি রান রয়েছে ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগের। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের এক ইনিংসে ৩১৯ রান করেছিলেন বীরু।

সবচেয়ে বেশি উইকেট

সবচেয়ে বেশি উইকেট

চিপকে ৮টি টেস্ট খেলে ৪৮টি উইকেট নিয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার অনিল কুম্বলে। যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক। চিপকে টেস্টের এক ইনিংসে ৪৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন জম্বো। সেটি কুম্বলের সেরা স্পেল। ইংল্যান্ডের তরফে চিপকে টেস্টে সর্বাধিক ১১টি করে উইকেট নিয়েছেন প্রাক্তন স্পিনার হেডলি ভেরিটি ও পেসার নিল ফস্টার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+