টি ২০ সিরিজের আগেই 'বাঁহাতি বীরু'কে দরাজ সার্টিফিকেট সৌরভের

জাতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকেই দারুণ ছন্দে রয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের পর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও ব্যাট হাতে অনবদ্য কিছু ইনিংস খেলেছেন তিনি। টি ২০ সিরিজের আগে ম্যাচ উইনার তকমার সঙ্গেই বিসিসিআই সভাপতির কাছ থেকে দরাজ সার্টিফিকেট আদায় করে নিলেন পন্থ।

সুযোগের সদ্ব্যবহার অস্ট্রেলিয়ায়

সুযোগের সদ্ব্যবহার অস্ট্রেলিয়ায়

গত বছর সীমিত ওভারের দল থেকে বাদ পড়েন পন্থ। তবে আইপিএলের পর ফের অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলে ডাক পান। প্রথম টেস্ট ভারত হেরেছিল। দ্বিতীয় টেস্টে ঋদ্ধিমান সাহার পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পান। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি পন্থকে। মেলবোর্ন টেস্টে তেমন উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও তৃতীয় টেস্টে দলের আস্থার মর্যাদা দেন। দ্বিতীয় ইনিংসে তথা ম্যাচের চতুর্থ ইনিংসে তিনি করেছিলেন ৯৭। এই টেস্টটি ড্র হয়েছিল। পরের ব্রিসবেন টেস্টে দলকে টেস্ট ও সিরিজ জেতাতে বড় ভূমিকা নেয় দ্বিতীয় ইনিংসে পন্থের অপরাজিত ৮৯ রানের ইনিংস। স্বাভাবিকভাবেই টেস্ট দলে জায়গা পাকা করে নিয়েছেন।

ইংল্যান্ড সিরিজেও অনবদ্য

ইংল্যান্ড সিরিজেও অনবদ্য

ফর্মের ধারাবাহিকতা ঋষভ পন্থ অব্যাহত রাখেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও। প্রথম টেস্ট যেটি চেন্নাইয়ে ভারত হারে সেটিতেও দুই ইনিংসে পন্থের রান ছিল যথাক্রমে ৯১ ও ১১। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে খেলেন অপরাজিত ৫৮ রানের ইনিংস। আমেদাবাদের মোতেরায় গোলাপি বলে দিন-রাতের টেস্টে ১ রানের বেশি না করলেও শেষ টেস্টে সুদে-আসলে সেই ব্যর্থতা উশুল করে নেন। খেলেন ১০১ রানের ঝকঝকে ইনিংস। তাও চাপের মুখে। পন্থের শতরান আর ওয়াশিংটন সুন্দরের অপরাজিত ৯৬ মোকাবিলার রাস্তা আর খুঁজে পায়নি ইংল্যান্ড। পন্থের কিপিংয়েরও ক্রমাগত উন্নতি হয়েছে। বিশেষ করে ঘূর্ণি পিচে অসাধারণ কিছু ক্যাচ ও স্টাম্প আউট করে বিপক্ষকে খাদের কিনারায় ঠেলে দিয়েছেন। টি ২০ সিরিজেও তিনিই হতে চলেছেন বিরাটের তুরুপের তাস।

সৌরভের প্রশংসা

সৌরভের প্রশংসা

দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে থাকার সময় ঋষভ পন্থকে খুব কাছ থেকে দেখেছেন। পন্থের ম্যাচ উইনার হয়ে ওঠার পিছনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিপসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পন্থের ক্রমাগত উন্নতি দেখে খুশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টি ২০ সিরিজ শুরুর আগে জাতীয় সংবাদমাধ্যমে সাক্ষাতকারে পন্থ প্রসঙ্গে সৌরভ বলেন, পন্থকে খুব কাছ থেকে দেখেছি। ম্যাচ উইনারের উপর আমি ভরসা রাখি। নিজেদের দিনে যখন তাঁরা ছন্দে থাকেন তখন একার কাঁধে তাঁরা ম্যাচ বের করতে সক্ষম। পন্থ তেমনই একজন। আমি আগেও বলেছি সিডনিতে ৯৭ রানে আউট না হলে যদি আরও ৫ থেকে ৬ ওভার পন্থ খেলত তাহলে ওই টেস্ট ড্র হতো না, ভারত জিতত। পন্থ গেম চেঞ্জার। আমি ম্যাচ উইনারদের বরাবরই পছন্দ করি। আমার দলে যেমন ছিল বীরেন্দ্র সেওয়াগ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটাররা।

পন্থেই আস্থা

পন্থেই আস্থা

ঋষভ পন্থকে বাঁহাতি বীরেন্দ্র সেওয়াগ বলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। সৌরভ বলেন, ইংল্যান্ডের বিরুদ্ধেও পন্থ অসাধারণ খেলেছে। চতুর্থ টেস্টে ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে ভারতের ৬ উইকেট পড়েছিল ১৪৬ রানে। তখন যে কোনওদিকে ম্যাচ ঢলে পড়তে পারত। তা হতে দেয়নি পন্থ, পন্থের ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়েছে। তাঁর গেম সেন্স অসাধারণ। নতুন বল আসার পর তাঁর কাউন্টার অ্যাটাক, বিশেষ করে অ্যান্ডারসনের বিরুদ্ধে অনবদ্য। যেভাবে পন্থ ব্রিসবেনেও জিতিয়েছেন তা অসাধারণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠায় ভারতীয় দলকে শুভেচ্ছা। ফাইনালের আগে নিউজিল্যান্ড ইংল্যান্ডে দুটি টেস্ট খেললেও ফাইনালে ভারতের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+