Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেদার-কোহলির জোড়া শতরানে ৩৫০ রান তাড়া করে জয় ভারতের

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ ৩ উইকেটে জিতল বিরাট কোহলির ভারত। ইংল্যান্ডের ৩৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১ বল বাকী থাকতেই জিতে গেল ভারত।

পুনে, ১৫ জানুয়ারি : ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ ৩ উইকেটে জিতল বিরাট কোহলির ভারত। ইংল্যান্ডের ৩৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১ বল বাকী থাকতেই জিতে গেল ভারত। বিরাট কোহলি ও কেদায় যাদবের অনবদ্য শতরানের দৌলতেই প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম কোহলি।

এদিন ভারতের হয়ে ওপেন করতে নামেন কেএল রাহুল ও শিখর ধাওয়ান। দুজনেই চূড়ান্ত ব্যর্থ হন। রাহুল ৮ রান ও শিখর ধাওয়ান মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরত যান।

কেদার-কোহলির জোড়া শতরানে ভর করে জয়ী ভারত

এরপরে নেমে বিরাট কোহলি আর যুবরাজ ছোট পার্টনারশিপ গড়েন। তবে যুবরাজ মাত্র ১৫ রানে ফিরে গেলে মাত্র ৫৬ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। সেই টেনশন আরও বেড়ে যায় দলের ৬৩ রানের মাথায় মহেন্দ্র সিং ধোনি মাত্র ৬ রান করে ফেরত যাওয়ার।

সেইসময়ে মনে হচ্ছিল রানের পাহাড়ের তলায় ভারতীয় ব্যাটিং মুড়িয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এই সময়েই বিরাটের সঙ্গে অনবদ্য পার্টনারশিপ গড়ে তোলেন কেদার যাদব। কোহলি ও কেদার মিলে পঞ্চম উইকেটে ২০০ রান যোগ করে ভারতকে জয়ে ফেরান।

কোহলি ব্যক্তিগত ১২২ রানের মাথায় ফিরে গেলে ইনিংস টানতে থাকেন কেদার যাদব। তিনি ১২০ রান করে আউট হন। তবে তখনও জেতার জন্য ৬০ রান বাকী ছিল।

এই অবস্থায় শেষদিকে অসাধারণ টেম্পারামেন্ট দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতকে জয় এনে দিলেন হার্দিক পাণ্ড্য। ব্যক্তিগত ৪০ রানে রানে অপরাজিত থাকেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন রবিচন্দ্রণ অশ্বিন। তিনি ৯ রানে অপরাজিত থাকেন। ভারতও ১১ বল বাকী থাকতে ৩ উইকেটে ম্যাচ পকেটে পুরে নেয়। সেইসঙ্গে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম বিরাট।

এদিন পুনের মাঠে সিরিজের প্রথম একদিনের ম্যাচে রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নতুন অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৫০ রানের বিশাল স্কোর খাড়া করে ইংল্যান্ড।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে অনবদ্য খেলেন জেসন রয় (৭৩ রান)। অ্যালেক্স হেলস (৯ রান) তাড়াতাড়ি আউট হয়ে গেলেও জো রুটকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান রয়। পরে ইয়ন মর্গ্যান (২৮ রান), জোস বাটলাররা (৩১ রান) ছোট ছোট পার্টনারশিপ গড়ে দলকে সাহায্য করেন।

শেষের দিকে বেন স্টোকস মাত্র ৪০ বলে অনবদ্য ৬২ রানের ইনিংস খেলেন। মঈন আলি মাত্র ১৭ বলে ২৮ রান করেন। আর একেবারে শেষে ক্রিস ওকস ৯ রানে ও ডেভিড উইলি ১০ রানে অপরাজিত থাকেন। এবং ইংল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫০ রানে শেষ করে।

এদিন ভারতের হয়ে সব বোলারই প্রায় ব্যর্থ হয়েছেন। উমেশ যাদব ৭ ওভারে ৬৩ রান, জসপ্রীত বুমরাহ ১০ ওভারে ৭৯ রান, রবিচন্দ্রণ অশ্বিন ৮ ওভারে ৬৩ রান দিয়েছেন। একমাত্র হার্দিক পাণ্ড্য কিছুটা ভালো বল করেন। তিনি ৯ ওভারে ৪৬ রান দিয়ে ২ উইকেট পান। যদিও তাতে ভারতের জয় আটকায়নি। কোহলির নেতৃত্বে ব্যাটসম্যানরাই ফের একবার ভারতকে জয় এনে দিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+