India vs Bangladesh: গাভাসকরের রেকর্ড ভাঙলেন, কানপুরে শেহওয়াগের নজির স্পর্শ করলেন যশস্বী
টেস্টে ওপেন করতে নেমে রোহিত শর্মা বড় রান না পেলেও ভরসা দিচ্ছেন যশস্বী জয়সওয়াল। চিপকের প্রথম ইনিংসে কঠিন সময়ে ৫৬ রান করেছিলেন। কানপুরে দুই ইনিংসেই ব্যাট হাতে অর্ধশতরান করলেন তরুণ এই ভারতীয় ক্রিকেটার। একইসঙ্গে কিংবদন্তি সুনীল গাভাসকরকে টপকে গেলেন এবং বীরেন্দ্র শেহওয়াগের সঙ্গে একই আসনে বসলেন।
কানপুর টেস্টের প্রথম ইনিংসে টি২০-র মেজাজে ব্যাটিং করতে থাকেন যশস্বী। ৫১ বলেই ৭২ রান করে ভারতকে দ্রুত রান তুলতে সাহায্য করেন। এরপর পঞ্চম দিনে ৯৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছিল ভারত। এই ইনিংসেও অর্ধশতরান করলেন যশস্বী। দ্রুত ৪৫ বলে ৫১ রান করলেন। এই ইনিংসের মধ্য দিয়েই দীর্ঘদিন আগে করা সুনীল গাভাসকরের একটি রেকর্ড ভাঙলেন যশস্বী।

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগের একটি রেকর্ড স্পর্শ করেছেন তরুণ এই ক্রিকেটার। যশস্বী হলেন দ্বিতীয় ভারতীয় ব্যাটার যিনি এক টেস্টে দুই ইনিংসে অর্ধশতরান করেছেন তাও ১০০-র উপর স্ট্রাইকরেটে। ২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বীরু এই কীর্তি করেছিলেন। সেই ম্যাচে বীরু ৪৬ বলে ৫৫ এবং ৫৫ বলে ৫৫ রান করেন। কানপুরে শেহওয়াগের কীর্তি স্পর্শ করলেন যশস্বী।কানপুর টেস্টে তাঁর স্ট্রাইক রেট ছিল ১২৮.১২। সেই সঙ্গে ম্যাচের সেরাও হলেন।
এখনও ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ তারপর বছরের শেষে বর্ডার গাভাসকর ট্রফি আছে। ফলে যশস্বীর সামনে সুযোগ আছে আরও রেকর্ড গড়ার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications