India vs Bangladesh: জমজমাট সেরা ফিল্ডারের প্রতিযোগিতা, রোহিত-রাহুলকে টেক্কা দিয়ে কারা জিতলেন পদক?
একদিনের বিশ্বকাপের সময় থেকেই সেরা ফিল্ডারের পুরস্কার চালু করে টিম ইন্ডিয়া। প্রতিটি ম্যাচ শেষে সাজঘরে ঘোষণা করা হত সেরা ফিল্ডারের নাম। তাঁকে দলের পক্ষ থেকে সোনার পজক দেওয়া হত। বিশ্বকাপের পরও সেই ধারা অব্যাহত থেকেছে। তবে এখন প্রতিটি ম্যাচের পর নয়। সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়া হয় সিরিজ শেষের পর।
এই প্রথার ব্যতিক্রম হল না বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরও। চিপক হোক বা কানপুর। ভারতীয় দলের ক্রিকেটাররা ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি দুরন্ত ফিল্ডিং নিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে কঠিন ক্যাচ নিয়ে ম্যাচের মোড় ঘুড়িয়ে দিয়েছেন সিরাজ-রোহিত-যশস্বীরা। ফলে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ইমপ্যাক্ট ফিল্ডারের পুরস্কারের জন্য প্রতিযোগিতা ছিল বেশ জমজমাট।

টি দিলীপ চার জনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। প্রথমেই তিনি বলেন তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের কথা। যশস্বী কানপুর টেস্টে দুরন্ত ক্যাচ নেন। তারপরই আসে সিরাজের কথা। কানপুর টেস্টে সিরাজের ক্যাচ আলোড়ন ফেলে দিয়েছে। অন্যদিকে অন্যদিকে অধিনায়ক রোহিত শর্মা ব্যাট হাতে রান না পেলেও এক হাতে ক্যাচ নিয়ে তাক লাগিয়ে দিয়ছেন। সবার শেষে টি দিলীপ বলেন কেএল রাহুলের নাম।
ভিডিও-তে টি দিলীপ বলেন, 'এই সিরিজে কোনও নির্দিষ্ট একজনকে সেরা ফিল্ডার বেছে নেওয়া কঠিন, তাই দুই জনকে এবার ইমপ্যাক্ট প্লেয়ারের পুরস্কার দেওয়ারক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন যিনি ক্রমাগত নিজের ফিল্ডিংকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে সেই যশস্বী জয়সওয়াল, অন্যজন মহম্মদ সিরাজ।' তাঁর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সাজঘরে খুশির প্লাবন দেখা যায়।
প্রথম যশস্বীর হাতে পদক তুলের দেন টি দিলীপ, সেই পদক নিয়ে সিরাজের গলায় পরিয়ে দেন যশস্বী, এরপর সিরাজ পদক নিয়ে যশস্বীর গলায় পরিয়ে দেন। এরপর তাঁরা হাসি মুখে ছবিও তোলেন ক্যামেরার সামনে। টেস্ট সিরিজ জয়ের পর এবার টিম ইন্ডিয়ার মিশন টি২০ সিরিজ। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত।












Click it and Unblock the Notifications