India vs Bangladesh: ভারতের লক্ষ্য হোয়াইটওয়াশ, দলে বদল করবেন গম্ভীর? জানুন সম্ভাব্য প্রথম একাদশ

গোয়ালিয়র এবং দিল্লি দুই মাঠেই দাপুটে পারফরম্যান্স করেছে ভারতীয় দল। এক কথায় হেলায় হারিয়েছে বাংলাদেশ দলকে। হায়দরাবাদে ভারতীয় দলের লক্ষ্য টেস্টের মতোই টি২০-তে হোয়াইটওয়াশ সম্পন্ন করা। সিরিজ জয় ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে ভারতের। শেষ ম্যাচে কি ভারত পরীক্ষা-নীরীক্ষার পথে হাঁটবে?

সিরিজ জয় হয়ে গেলেও শেষ ম্যাচেও ভারতীয় দলের মানসিকতার কোনও পরিবর্তন হচ্ছে না। যেভাবে টেস্টে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশকে সেই ধারা বজায় টিম ইন্ডিয়া মরিয়া টি২০ সিরিজে। ফলে জয়ের লক্ষ্য নিয়েই হায়দরাবাদে মাঠে নামছে ভারতীয় দল। একইসঙ্গে বিকল্প খেলোয়াড়দের তৈরি করাও লক্ষ্য ভারতের।

India vs Bangladesh

প্রথম দুই ম্যাচে ময়াঙ্ক যাদবকে সুযোগ দিয়েছে ভারতীয় দল। তৃতীয় ম্যাচে হর্ষিত রানাকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে ভারতীয় দল প্রথম দুই ম্যাচে জয় পেলেও ওপেনিং জুটি রান পাননি। সঞ্জু স্যামসন প্রথম দুটি টি২০ ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দেশকাটে অবশ্য সঞ্জুর পাশেই থাকছেন।

তিনি বলেন, 'গোয়ালিয়রে প্রথম টি২০ ম্যাচে সঞ্জু যেভাবে শুরু করেছিল তাতে ৫০ রান করতেই পারত। কিেন্তু উইকেটে টিকে থাকতে পারেননি। আমরা চাই ছেলেরা তাদের দক্ষতা এবং গভীরতা অনুসারে খেলুক। কারণ আগামী ১৮ মাসে অনেক বড় টুর্নামেন্ট আছে।' রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এখনও পর্যন্ত এই মাঠে ভারত দুটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এরমধ্যে দুটি ম্যাচেই জয় পেয়েছে ভারত।

এই মাঠে চলতি বছরের আইপিএলে প্রায়ই বড় রান উঠেছে। শনিবারের ম্যাচেও তার পুনরাবৃত্তি দেখা যেতে পারে বলেই আশা করা হচ্ছে। ব্যাটিং সহায়ক বাইশ গজ ও মাঠের পরিধি ছোট হওয়ায় বড় রান তোলার সুবিধা পান ব্যাটসম্যানরা তবে পিচ কিছুটা শুষ্ক থাকায় স্পিনার ও মিডিয়াম পেসারদের কার্যকরী হওয়ার সম্ভাবনাও রয়েছে।

প্রথম দুই ম্যাচে বৃষ্টি না হলেও হায়দরাবাদে কিন্তু শনিবার বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে যে হায়দরাবাদে শহরে ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। যা খেলার গতিরোধ করতে পারে। ঐ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ২৯ ডিগ্রী সেলসিয়াস। এখনও পর্যন্ত ১৬টি টি২০ ম্যাচে ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হয়েছে। এরমধ্যে ভারত জিতেছে ১৫টি ম্যাচ, মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

India vs Bangladesh: ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া, হায়দরাবাদের মাঠে ভারতের টি২০ পরিসংখ্যান জেনে নিন
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নীতীশ কুমার রেড্ডি, হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী অথবা রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, ময়াঙ্ক যাদব অথবা হর্ষিত রানা।

বাংলাদেশের সম্ভাব্য প্রথম একাদশ- পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, মেহিদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+