India vs Bangladesh: ভারতের টপ অর্ডারে ধস নামা‌লেন, বিরাট-রোহিতদের ফিরিয়ে চিপকে চর্চায় হাসান মাহমুদ

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে চাপে ভারত। বলা ভালো টিম ইন্ডিয়ার টপ অর্ডারে ধস নামিয়ে চাপে ফেললেন হাসান মাহমুদ। তাঁর গতি এবং সুইংয়ে পরাস্ত হলেন শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থরা। ফলে চিপকে চর্চায় উঠে এসেছেন বাংলাদেশের এই তরুণ বোলার।

গত পাকিস্তান সফরে বাংলাদেশের বেনজির সাফল্যের পিছনে তাদের পেস বোলিং আক্রমণের বড়সড় ভূমিকা ছিল।পাকিস্তান সিরিজের ফর্মই যেন ভারতে টেনে এনেছেন হাসান মাহমুদ। চেন্নাই টেস্টে দুর্দান্ত বোলিংয়ে ভারতীয় ব্যাটারদের কোণঠাসা করে রেখেছেন এই পেসার। কিন্তু কে এই হাসান মাহমুদ?

Hasan Mahmud

২০২০ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তাঁর। কিন্তু চার বছর পর টেস্ট দলে অভিষেক ঘটে হাসানের। গত এপ্রিলে শ্রীলঙ্কার বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের জার্সিতে প্রথম টেস্ট খেলার সুযোগ পান হাসান। বাংলাদেশ সেই টেস্ট হেরে যা।। তবে হাসান প্রথম ইনিংসে ২টি ও দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট দখল করেন। ২৪ বছর বয়সী ডানহাতি পেসার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত ধারাবাহিক। এরপর পাকিস্তান সফরে নজর কাড়ার পর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেও দলে জায়গা করে নেন।

টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইয়ের মেঘে ঢাকা কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চেয়েছিলেন তিনি।উইকেট দেখে মনে হচ্ছে প্রথম সেশনে পেসাররা সুবিধা পানে। হলোও তাই দিনের শুরুতেই পেসার হাসান মাহমুদ আঘাত হানলেন ভারত শিবিরে।

প্রথমেই আউট করলেন রোহিত শর্মাকে। হাসান মাহমুদের বলে সেকেন্ড স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান হিটম্যান রোহিত শর্মা। ১৯ বলে ৬ রান করেই তরুণ পেসারের বলে আউট হলেন ভারত অধিনায়ক।

হাসান মাহমুদের চতুর্থ ওভারের অষ্টম বলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরতে হয় গিলকে। লেগ স্ট্যাম্পের বাইরে থাকা বলে চার মারতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে সহজ একটি ক্যাচ তুলে দেন। এরপর আরও বড় চমক দিলেন কিং কোহলিকে ফিরিয়ে। তাঁর বলেই আউট হলেন বিরাট।

নিজের টানা তৃতীয় ওভারে উইকেট নেন তিনি। এবার ফেরান বিরাট কোহলিকে। হাসানের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৬ বলে ৬ রান করে ফিরতে হয় কোহলিকে। লাঞ্চের পরই উইকেটে সেট হওয়া পন্থকে ৩৯ রানে আউট করে ভারতকে আরও চাপে ফেললেন।

ধারাবাহিকভাবে ১৪০ কিলোমিটারের আশেপাশে বল করে যান হাসান। বাংলাদেশের হয়ে ২২টি ওয়ান ডে ম্যাচে সাকুল্যে ৩০টি উইকেট নিয়েছেন। তিনি ১৮টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে মাঠে নেমে ১৮টি উইকেট সংগ্রহ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+