India vs Bangladesh: কোহলির থেকে উপহার পাওয়া ব্যাটে ম্যাচ খেলবেন না! সিদ্ধান্ত জানালেন আকাশ দীপ

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বিরাট কোহলি ব্যাট উপহার দেন সতীর্থ আকাশ দীপকে। বাংলা দলের ক্রিকেটারের কাছে যা বিরাট পাওনা। ইংল্যান্ড সিরিজের পর দ্বিতীয়বার ভারতীয় দলে ডাক পেয়েছেন আকাশ দীপ। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে বল হাতে দুই উইকেট নিয়েছেন। ম্যাচ শেষে বিরাটের উপহার প্রসঙ্গে মুখ খুললেন আকাশ দীপ।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আকাশ দীপ বলেন, বিরাট ভাইয়া আমাকে দারুণ উপহার দিয়েছেন। আমার কাছে ওটা স্মারক। আমাকে তিনি জিজ্ঞাসা করেন, কেমন ব্যাট ব্যবহার করি আমি? তা শুনে আমি কিছু বলতে পারিনি। হয়তো আমার ব্যাটিংয়ে তেমন কিছু দেখতে পেয়েছিলেন।তিনি নিজে থেকে আমাকে ব্যাটটা দিয়েছেন। বিরাট কোহলি একজন কিংবদন্তি, তাঁর থেকে ব্যাট পাওয়া বিরাট ব্যাপার।ওই ব্যাটে আমি তাঁর অটোগ্রাফও নিয়েছি।'

Akash Deep

কিংবদন্তির কাছ থেকে পাওয়া ব্যাট নিয়ে কী মাঠে নামবেন আকাশ দীপ? বিরাট উপহার নিয়ে নিজের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন বাংলা দলের এই ক্রিকেটার। আকাশের কথায়, ''এই ব্যাট নিয়ে আমি কোনওদিন খেলব না। আমার ঘরের দেওয়ালে বিরাট ভাইয়ের সই করা ব্যাটটা রাখব বলেই স্থির করেছি।''

ইং‌ল্যান্ড সিরিজের পর এবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলার বোলার আকাশ দীপ। রাঁচিতে নিজের অভিষেক টেস্টে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন আকাশ দীপ। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট নেন আকাশ দীপ। পর পর দুটো ডেলিভারিতে তিনি তুলে নেন জাকির হাসান ও মোমিনুল হককে। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়বার টিম ইন্ডিয়ার সংসারে গিয়েই বিরাট উপহার পান বাংলার আকাশ, বিরাটের থেকে ব্যাট পাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন জাতীয় দলের বঙ্গ প্রতিনিধি।


আকাশ দীপ সমাজ মাধ্যমে তুলে ধরেছিলেন বিরাট কোহলির থেকে ব্যাট উপহার পাওয়ার কথা। বিরাটের একটি ব্যাটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আকাশ। সঙ্গে লিখেছেন ধন্যবাদ বিরাট ভাই। অর্থ্যাত বাংলাদেশ সিরিজের আগেই কোহলির থেকে বিরাট উপহার পান আকাশ।

বিরাটের ব্যাটের কথা উঠলেই রিঙ্কু সিংয়ের প্রসঙ্গও ওঠে। কারণ রিঙ্কু সিং এক বার নয়, দুইবার বিরাট কোহলির থেকে ব্যাট চান এবং পানও। কোহলি যে জুনিয়র ক্রিকেটারদের কতটা ভালোবাসে‌ন সেটা তাঁর কর্মকাণ্ড থেকেই প্রমাণিত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+