IND vs BAN: ঘরের মাঠে ‘স্পেশ্যাল’ শতরান, চ্যালেঞ্জিং উইকেট থেকে জাদেজার সাহায্য নিয়ে মুখ খুললেন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিন মানেই স্পিনের ভেলকি, বল হাতে রেকর্ড গড়ার মালিক। কিন্তু ব্যাট হাতেও যে তিনি কঠিন সময়ে দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে পারেন তা চিপকে আরও একবার প্রমাণ করলেন অশ্বিন। চিপক তাঁর ঘরের মাঠ, এই স্টেডিয়ামের প্রতিটি প্রান্তে তাঁর অসংখ্য স্মৃতি। সেই মাঠেই জীবনের গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেললেন অশ্বিন।
অশ্বিন বৃহস্পতিবার ভারতের ত্রাতা হয়ে উঠলেন ব্যাট হাতে। ১০১তম টেস্টে নিজের ৬ নম্বর সেঞ্চুরি করলে। যশস্বী ছাড়া টপ অর্ডারে সবাই ব্যর্থ। পর পর উইকেট হারিয়ে চূড়ান্ত চাপে দল। এই পরিস্থিতিতে জাজেদার সঙ্গে জুটি গড়ে ভারতকে বিপদের হাত থেকে রক্ষা করলেন। দিনের শেষে ১১২ বলে ১০২ রানে অপরাজিত আছেন। প্রথম দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ৩৩৯।

চিপকের পিচে দিনের শুরুতেই চাপে পড়েন ভারতীয় ব্যাটাররা। কিন্তু বেলাশেষে অশ্বিন-জাদেজার ব্যাটে চাপমুক্ত ভারত। চিপকের পিচ নিয়ে অশ্বিন বলেন, পুরানো দিনের পিচ এটা পুরো, সঙ্গে আর্দ্রতা রয়েছে, সঙ্গে বাউন্স আছে, আমি ভালোবাসি খেলতে এই ধরনের চ্যালেঞ্জিং পিচে খেলতে। আমি যখন নামি তখন থেকে উইকেটে টিকে থেকে রানকে এগিয়ে নিয়ে যেতে হবে।'
সিএসকের হয়ে দীর্ঘদিন খেলার সুবাদে জাদেজার কাছেও এই মাঠ দ্বিতীয় হোম গ্রাউন্ড। তিনিও দিনের শেষে ৮৬ রানে অপারজিত আছেন। অশ্বিন-জাজেদার বোলিং এখনও বাকি আছে তবে তার আগেই হিট ব্যাটিং জুটি। জাদেজা প্রসঙ্গে অশ্বিন বলেন, খুব ভালো সাহায্য করেছে। শেষ কয়েক বছর আমাদের দলের অন্যতম সেরা ব্যাটার। আমাকে অনেক সাহায্য করেছে। ক্রিজে আসার পরই ও বলেছিল আমাদের টিকে থেকে লম্বা ইনিংস খেলতে হবে।'
বোলিংয়ের পরিকল্পনা সম্পর্কে অশ্বিন বলেন, উইকেটে টার্ন ও বাউন্স থাকবে এই পিচে, এটা আমাদের স্পিনারদের সাহায্য করবে। নতুন বল আসবে, বোলারদের সাহায্য করবে। দ্বিতীয় দিনের সকালটা কিছুটা কঠিন হবে, তবে আমাদের লক্ষ্য থাকবে রানকে এগিয়ে নিয়ে যাওয়া। নতুন করে শুরু করতে হবে।'












Click it and Unblock the Notifications